ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বার্সেলোনায় পবিত্র "রমজান-উল মোবারক এর ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা 

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ১০:৩৪ পিএম

বার্সেলোনায় পবিত্র

গত ২৮শে এপ্রিল রোজ রবিবার বার্সেলোনার স্থানীয় দারুল আমাল জামে মসজিদ প্রাঙ্গনে "সিরাতে মুস্তাকিম বার্সেলোনা শাখার আয়োজনে ‘রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও মাওলানা আজমুল ইসলাম সেলিমের পরিচালনায় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ঈশা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে মাওলানা জাহিদ আহমদ ও ক্বারী মাসউদ আহমদ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ হযরত মাওলানা তরিকুল উল্লাহ। এ ছাড়া রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা মতিউর রহমান, মাওলানা আজমুল আলম সেলিম, মাওলানা শরীফ উদ্দিন আযাদ, মাওলানা নুমান আহমদ।

আলোচনা সভায় বক্তারা আমাদের জীবনে রমজানের তাৎপর্য তুলে ধরে রমজানে নেক আমল করার বিভিন্ন পন্থার বিষয়ে আলোচনা করেন। প্রধান আলোচক শায়খ মাওলানা তরিক উল্লাহ বলেন, ‘রমজান মাস হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ককে নিবিড় করার মাস। সিয়াম, তারাবিহ, সেহরি ও ইফতারসহ প্রত্যকটি আমল আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার এক একটি মাধ্যম।’ তিনি বলেন, ‘এগুলো দ্বারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হয়। আল্লাহর সঙ্গে যত বেশি সম্পর্ক হবে তাক্বওয়া তত বেশি অর্জিত হবে। সুতরাং পুরা রমজান মাসব্যাপী এই আমলগুলার মাধ্যমে তাক্বওয়ার চর্চা করতে হবে। আর এটিই হচ্ছে রমজানের শিক্ষা।

আলোচনা সভায় বার্সেলোনার ধর্মপ্রাণ মুসাল্লিরা উপস্থিত ছিলেন। শেষে মাওলানা তারিক উল্লাহ মুসলমান উম্মাহের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে আলোচনা শেষ করেন।