ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

"ঢাকায় বেকার'স ফেস্টিভ্যাল সিজন-২" ২০১৯ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৭ পিএম

বিডিবেকারসের তত্ত্বাবধানে বেকার’স ফেস্টিভ্যাল – সিজন ২ - ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডির মাইডাস সেন্টারে ৮ ও ৯ ফেব্রুয়ারি দিনব্যাপী এ বেকিং উৎসব এর আয়োজন করা হয়। মেলায় হোম মেইড কেক, ডেজার্ট ও অন্যান্য বেকিং খাবার প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা ছিল। এছাড়া বেকার’স ফেস্টিভ্যাল – সিজন ২ উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বেকিং বিষয়ক ম্যাগাজিন “Bangladeshi Bakers” প্রকাশ করা হয়।মেলাটি ছিল সকলের জন্য উন্মুক্ত।দেশের জনপ্রিয় কাস্টোমাইজড কেক মেকারদের তৈরি কেক নিয়ে একটি মিনি প্রদর্শনীর ব্যবস্থাও ছিল দর্শনার্থীদের জন্য। বেকিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম ও কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানও তাদের পসরা নিয়ে ছিল একই ছাদের তলায়।

বেকিং মেলার এই উদ্যোগের আয়োজক হিসেবে ছিলেন পুনিজ কিচেনের দুই কর্ণধার উম্মে আকলিমা আলম (আনিকা) ও আবু হেনা মোস্তফা কামাল (রুমি), মাদার’স ড্রিম বেকারির কর্ণধার সুরাইয়া মান্নান এবং ডক্টর’স বেকের দুই কর্ণধার ডা. শাহীন আকতার (হ্যাপি) ও ডা. জাহিদুর রশীদ সুমন।

উল্লেখ্য, বাংলাদেশের হোম মেইড ও কাস্টোমাইজড কেকের জনপ্রিয়তার ইতিহাস খুব বেশি দিনের নয়। শুরুর দিকে খুব অল্প কয়েকজন বেকার যার যার নিজস্ব পরিচিত গণ্ডির ভিতরে কাস্টোমাইজড কেক বানিয়ে বিক্রি করতেন। এদের মধ্যে থেকেই দুজন বেকার ২০১৪-তে বেকিং টিপস, ট্রেনিং অ্যান্ড টিউটোরিয়াল নামের একটি গ্রুপ খোলেন, মূলত বন্ধুদের বেকিং সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেই গ্রুপে আস্তে আস্তে দেশে কাজ করা অনেক হোম বেকারকে যোগ করেন " দ্যা ফ্লুরিস্ট (The flourist)এর)কর্ণধার সারিয়া।

এর পর ধীরে ধীরে বেকিংয়ে আগ্রহী অনেক মানুষ যোগ দেন, পরস্পরের সঙ্গে বেকিং জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে। বাসায় নিজেদের জন্য বেকিং করা বেকারদের পাশাপাশি যারা বেকিংকে পেশা হিসেবে নিতে চান বা নিয়েছেন, তারাও নানা দরকারে এই গ্রুপে সাহায্য চেয়েছেন, আবার নিজেরাও সাহায্য করেছেন। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই গ্রুপের বেকারদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রুপে সংশ্লিষ্ট হোমবেজড বেকারদের কাজের পরিধি এবং গুণগত মান এতই বেড়েছে যে যেকোনো বিশেষ অনুষ্ঠান বা বিশেষ উদযাপনের দিনে ক্রেতারা এই বেকারদের কাছেই আসছেন কেক বা ডেজার্টের আবদার নিয়ে।

কোন উপকরণ ভালো, কোন পণ্য সর্বাধিক সাশ্রয়ী মূল্যে কোথায় পাওয়া যাবে, কোন রেসিপিতে সবচেয়ে মজাদার বেকড প্রোডাক্ট সহজে বানিয়ে ফেলা সম্ভব, কোন ডেকোরেশন টেকনিক কীভাবে আয়ত্ত করা যায়, কার কাছে কীভাবে বেকিং বা কেক ডেকোরেশন শেখা যায় - এই সমস্ত বিষয় নিয়ে এই গ্রুপে নিয়মিত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের অবতারণা করেন গ্রুপের সদস্যরাই। ২০১৭ সালে গ্রুপের একজন সদস্য প্রস্তাব করেন যে, এই গ্রুপের সঙ্গে জড়িত প্রফেশনাল ও সেমি প্রফেশনাল বেকারদের নিয়ে একটি মিলনমেলার আয়োজন করা হোক যাতে করে বেকারস কমিউনিটির সদস্যদের নিজেদের ভিতরকার বন্ধন দৃঢ় হয়। সেই উদ্যোগ থেকেই ২০১৭ সালের ২৬ মার্চ বেশ কয়েকজন বেকারের আর্থিক এবং সাংগঠনিক সহযোগিতায় তাদের প্রথম মিলনমেলার আয়োজন করা হয়। তখন বিভিন্ন বেকারের পরামর্শে ঠিক করা হয় যে পরবর্তী মিলনমেলায় বেকারদের খাবার ও কাজের প্রদর্শনী করা যেতে পারে। ২০১৮ সালের মার্চের ৯-১০ তারিখে গ্রুপ থেকে প্রথম বারের মত একটি প্রদর্শনী, মিলনমেলা ও ওয়ার্কশপের আয়োজন করা হয় এবং গ্রুপের জনসংযোগ ও আনুষ্ঠানিক প্রচারের জন্য " বিডি বেকার'স (BDBakers)নামক সংঠনেরও জন্ম হয়।

এরই ধারাবাহিকতায় বিডি বেকার'স-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হোল বেকার’স ফেস্টিভ্যাল – সিজন ২। এই উৎসবে প্রথমে কেবলমাত্র গ্রুপের সদস্যদের অংশগ্রহণের কথা থাকলেও, পরবর্তীতে আরো অনেক জনপ্রিয় বেকার যুক্ত হন। এই মেলাটিতে সকলের জন্য উন্মুক্ত প্রবেশাধিকার ছিল, যেকোনো খাদ্যপ্রেমী ফেস্টিভ্যালে এসে বেকারদের স্টল পরিদর্শন করে পছন্দসই কেক, ডেজার্ট ও অন্যান্য খাবার কিনে নিতে পেরেছেন। সেই সাথে ক্রয় করেছেন বেকার’স ফেস্টিভ্যাল – সিজন ২ উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বেকিং বিষয়ক ম্যাগাজিন “Bangladeshi Bakers” । এবারের ফেস্টিভ্যাল এ ক্যারিয়ার পার্টনার হিসেবে – Skill Jobs , বেভারেজ পার্টনার হিসেবে – 7up & Aqufina, পেমেন্ট পার্টনার হিসেবে - iPay, পাব্লিকেশন পার্টনার হিসেবে – Punizz Kitchen ও রেডিও পার্টনার হিসেবে ছিল ABC Radio. ফেস্টিভ্যাল এর ইভেন্ট কাভার করেছে টিম সিমুড ইভেন্টস।