ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

সেরা শেফ ও রেস্টুরেন্টারদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৭:০৭ পিএম

সেরা শেফ ও রেস্টুরেন্টারদের সম্মাননা প্রদান

বৃটেনে কারী শিল্পের অন্যতম প্রাচীন সংগঠন, বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন (বিসিএ)‘র গালা ডিনার ও আ্যওয়ার্ডস প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর, রোববার ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে কারী ক্যালেন্ডারের এই মর্যাদাপূর্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এবার রেস্টুরেন্ট অব দ্য ইয়ার এবং শেফ অব দ্য ইয়ার ক্যাটাগরিসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে মোট ২৫টি পদক ও সম্মাননা।

সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিষ্টার পার্ক প্লাজা হোটেলে সারাদেশ থেকে আসা বিসিএ নেতবৃন্দ ও তাদের পরিবার এবং বিশিষ্টজনের উপস্থিতিতে গালার ডিনার ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, সেক্রেটারী জেনারেল ওলি খান ও চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল। সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আ্যওয়ার্ডস কমিটির জয়েন্ট হেড কনভেনার মুজাহিদ চৌধুরী।

জনপ্রিয় প্রেজেন্টার তাসলিম লোসিয়া খান এবং সেলিব্রেটি শেফ এলেক্স কনরানের প্রানবন্ত উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বৃটিশ ইন্টারনশনাল ডেভোলাপমেন্ট সেক্রেটারী পেনি মরডন্ট এমপি।

তিনি বলেন, কারী বৃটিশ জনগনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। এই শিল্প অর্থনীতি এক উল্লেখযোগ্য সহায়ক ভুমিকা পালন করছে। ব্যবসায়ীদের এক প্লাটফর্মে এনে বিসিএ বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তিনি বলেন, সংগঠনটির অগ্রযাত্রা আসলে এই শিল্পের অগ্রযাত্রারই অংশ। তিনি বৃকজিটে রিমেইনার পক্ষ হলেও, আশা করছেন জনগনের সিদ্ধান্ত দেশ, কারী ইন্ড্রাস্ট্রি এবং ব্যবসা বানিজ্য উপকৃত হবে।

এতে আরো উপস্থিত ছিলেন, হেলেন গ্রান্ট এমপি, পল স্ক্যালি এমপি, ক্রিস হ্যারিস এমপি, এ্যান মেইন এমপি, জো স্টিভানস এমপি, কারেন বাক এমপি ও এন্ড্রু স্টিফেনসম এমপি।

অনুষ্ঠানে ১১টি রেস্টুরেন্টকে দেওয়া হয়- রেস্টুরেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এবং ১২ জন শেফকে প্রদান করা হয়- শেফ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। স্পেশাল রিকোগনেশন আ্যওয়ার্ড লাভ করেন বিসিএ‘র সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি রানীর কাছ থেকে এমবিই খেতাব পাওয়া পাশা খন্দকার ও ব্রাকের ভাইস চেয়ার ড. মুস্তাক চৌধুরী।

শেফ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস প্রাপ্তরা হলেন, কেন্টের আব্দুল মুহিত শাবুল, সাউথ ইস্ট লন্ডনের সাহেদ উদ্দিন চৌধুরী, হার্টফোর্ডশায়ারের ফয়সল আহমদ, ওয়েস্ট সাসেক্সের মানিক মিয়া, সাউথ ইস্ট ওয়েলসের সেলিম আহমদ, অক্সফোর্ডশায়ারের এমদাদুর রহমান, ক্যাম্ব্রিজশায়ারের আব্দুল হাই, লন্ডনের আব্দুল মালিক, ইস্ট লন্ডনের মুহাম্মদ মাসুম আফরোজ, এসেক্সের মুহাম্মদ আমিন, বার্কিংহামশায়ারের কদর আলী এবং লন্ডনের সেলিম জাবেদ। রেস্টুরেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড হলো- ইস্ট লন্ডনের সিটি স্পাইস, নর্থ ইয়র্কশায়ারের মুম্বাই লাউঞ্জ, কেন্টের ইন্ডিয়ান ডিনার, সারের স্পাইস লাউঞ্জ, নর্থ ইয়র্কশায়ারের স্পাইস, সাটবার্ন বাই দ্যা সি, হাম্পশায়ারের প্যারাডাইজ বালতি হাউস, সারের রয়েল তান্দুরী, ওয়েলসের হাতি ইন্ডিয়ান কুজিন, আবারডিনের মনসুনা, নর্থ ইয়র্কশায়ারের জলসা ও সারের দ্যা সাহিন রেস্টুরেন্ট। অনুষ্ঠানে বিসিএ প্রেসিডেন্ট কামাল ইয়াকুব বলেন, কারী শিল্পের উন্নয়ন এবং যে কোন দাবী দাওয়া আদায়ে লবিং অব্যাহত থাকবে। তিনি বলেন, ব্রেক্সিট পরবর্তীতে বৃটেনে ইউরোপের বাইরের দেশ থেকে লো স্কিল ওয়ার্কার আনার সুযোগে সৃষ্টি হলে ইন্ডাস্ট্রি উপকৃত হবে। সরকারকে এই বিষয়ে বিশেষ নজর দিতে তিনি আহবান জানান।

সেক্রেটারী জেনারেল ওলি খান বলেন, বৃটেনে প্রতি সপ্তাহে বন্ধ হয়ে যাচ্ছে ৪টি করে রেস্টুরেন্ট ও টেইকওয়ে। এই বিষয়টি কারী শিল্পের জন্য অত্যন্ত অশনি সংকেত। সরকারকে বার বার তাগিদ দিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। এ নিয়ে সম্মিলিত উদ্যোগ এখনি প্রয়োজন।

চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল বলেন, কারী শিল্প রক্ষায় আমাদের চলমান ক্যাম্পেইন অব্যাহত থাকবে। এ জন্য প্রয়োজন সদস্যদের এগিয়ে আসা। নতুন নতুন সদস্য বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বারোপ করেন সংগঠনটির এই কর্মকর্তা।