ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে

বার্সেলোনায় স্থায়ী শহীদ মিনার নির্মাণে স্পেন বাংলা প্রেসক্লাবকে সিটি করপোরেশনের আশ্বাস

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ১০:৪৯ পিএম

বার্সেলোনায় স্থায়ী শহীদ মিনার নির্মাণে স্পেন বাংলা প্রেসক্লাবকে সিটি করপোরেশনের আশ্বাস
স্পেনের বার্সেলোনায় স্থায়ী শহীদ মিনার নির্মাণ করার জন্য সিটি করপোরেশন স্পেন বাংলা প্রেসক্লাবকে আশ্বাস প্রদান করেছে।  ১৭ জুলাই ,বুধবার স্পেন বাংলা প্রেসক্লাব বার্সেলোনা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মত বিনিময় সভা করেছে। সভায় সিটি কাউন্সিলর নাতালিয়া মারটিনেস রোদ্রিগেজ ও কাউন্সিলর জরদি রাবাসসাসহ সিটি করপোরেশনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও সভার সমন্বয়ক কামরুল মোহাম্মদসহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন। সভায় সিটি করপোরেশনকে স্থায়ী শহীদ মিনার নির্মানের জন্য আনুষ্ঠানিক আবেদন পত্র পেশ করা হয়। মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংশ্লিষ্টতা এবং বাংলাদেশীদের একুশ উদযাপনের জন্যে শহীদ মিনারের গুরুত্ব বোঝানোর জন্য সমন্বয়ক কামরুল মোহাম্মদ ও স্পেন বাংলা প্রেসক্লাব বিভিন্ন নথিপত্র ও তথ্য উপাত্ত প্রস্তুত করেন। এর মধ্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল প্রবাসী সাংবাদিক মিরন নাজমুলের তৈরী করা বিশেষ ভিডিও চিত্র। ভিডিও চিত্রে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রভাত ফেরী অনুষ্ঠানের প্রস্তুতিসহ একুশ সংক্রান্ত বিষয়ের সাথে নেপথ্যে ছিলো স্প্যানিশ ভাষায় গাওয়া ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির প্রথম অন্তরা। স্প্যানিশ ভাষায় একুশের গান শুনে সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ একুশ সংক্রান্ত পুরো প্রেজেন্টেশনের ভূয়সী প্রশংসা করেন এবং স্পেন বাংলা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান। পরে উপস্থিত সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ আশ্বাস দেন, শহরের সিউতাদ ভেইয়াতে সিটি করপোরেশন সৌধ নির্মাণের জন্য পুনরায় অনুমতি দিলে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে। বার্সেলোনায় বাংলাদেশী কমিউনিটির প্রাণের দাবি একটি স্থায়ী শহীদ মিনার। শহীদ মিনার নির্মাণের জন্য গত কয়েক বছর ধরে বাংলাদেশী কমিউনিটি বিভিন্নভাবে দাবি করে আসছিল। কিন্তু বার্সেলোনা শহরের বাংলাদেশী অধ্যুষিত এই এলাকা সিউদাদ ভেইয়াতে আপাতত কোন ধরনের সৌধ নির্মাণের অনুমতি না থাকায় এতোদিন শহীদ মিনার প্রশ্নে সিটি করপোরেশন বিশেষ ইতিবাচক আশ্বাস দেয়নি। দাবির প্রেক্ষিতে শুধু প্লাসা পেদ্রোতে গত ২১ ফেব্রুয়ারীর আগে একটি একুশের শহীদ মিনারের ছবি ও বাংলা লেখা সম্বলিত একটি স্থায়ী প্লাকা (সিল্ড) স্থাপন করে। কর্মকর্তারা আরো জানান, সিউতাদ ভেইয়াতে ভবিষ্যতে কোন প্রকার সৌধ নির্মাণের অনুমাতি যদি নাও আসে তাহলে, সিউতাদ ভেইয়ার বাইরে হলেও মহান ভাষা শহীদদের শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষার সম্মানে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে। সিটি করপোরেশনের এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশী কমিউনিটি প্রাণের দাবী এই স্থায়ী শহীদ মিনার তৈরী বাস্তবায়িত হবার ক্ষেত্রে যে  হতাশা ছিল  এই সংবাদটি তাদের মাঝে আশার আলো সঞ্চার করেছে  বলে মনে করছেন বার্সেলোনায় বসবাসকারী বাংলাদেশীরা।