ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন ট্রাম্প, সুপ্রিম কোর্টের অনুমতি

প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০২:৪২ পিএম

অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন ট্রাম্প, সুপ্রিম কোর্টের অনুমতি

অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাদের নিজ দেশ ছাড়া তৃতীয় কোনও দেশে ফেরত পাঠানো শুরু করতে সুপ্রিম কোর্টের অনুমতি পেয়েছেন ডোনাল ট্রাম্প। উচ্চ আদালতের রায় পাওয়ার পর নতুন উদ্যোমে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিভাসী বিতাড়ন শুরু করবে বলে ধারনা করা হচ্ছে।

এর আগে নিম্ন আদালতের একটি আদেশে বলা হয়েছিল, অভিবাসীদের তৃতীয় দেশে পাঠালে তারা সেখানে কী ধরনের ‘ঝুঁকিতে পড়তে পারে সেকথা বলার যথার্থ সুযোগ’ দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। বোস্টন-ভিত্তিক ডিস্ট্রিক্ট জাজ ব্রায়ান মারফি গত ১৮ এপ্রিল ওই আদেশ জারি করেন। এর ফলে ট্রাম্পের অভিবাসী বিতাড়ন প্রক্রিয়া দ্রুত করার পরিকল্পনা আটকে যায়।

এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন আদেশটি তুলে নেওয়ার আবেদন জানিয়েছিল।

উল্লেখ্য, অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর প্রক্রিয়াটি সাধারণত "অভিবাসন চুক্তি" নামে পরিচিত, যেখানে তৃতীয় দেশটি অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়। এই ধরনের চুক্তিগুলো সাধারণত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর চেয়ে বেশি সুবিধাজনক বলে মনে করা হয়, কারণ এটি উভয় দেশ এবং অভিবাসীদের জন্য একটি স্বস্তিদায়ক সমাধান হতে পারে।

যুক্তরাষ্ট্র এই ধরনের চুক্তিগুলো সাধারণত তাদের প্রতিবেশী দেশ, যেমন মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদরের সাথে করে থাকে। এছাড়াও, কিছু ক্ষেত্রে, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ যেমন কানাডা, কলম্বিয়া, এবং পেরুর সাথেও এই ধরনের চুক্তি করেছে। এই দেশগুলোতে সাধারণত অভিবাসীদের আশ্রয় বা মানবিক সুরক্ষা পাওয়ার সুযোগ থাকে।

এই ধরনের চুক্তিগুলো করার ক্ষেত্রে, উভয় দেশের সরকারের মধ্যে আলোচনা এবং পারস্পরিক সম্মতির প্রয়োজন হয়। এ ছাড়া তৃতীয় দেশে ফেরত পাঠানোর আগে, অভিবাসীদের তাদের অধিকার সম্পর্কে অবহিত করা হয় এবং তাদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ দেওয়া হয়। এছাড়াও, এই ধরনের চুক্তিতে সাধারণত নিশ্চিত করা হয় যে তৃতীয় দেশে ফেরত পাঠানো অভিবাসীদের প্রতি কোনো ধরনের বৈষম্য বা নিপীড়ন করা হবে না।

যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের কিছু কারণ রয়েছে। প্রথমত, এটি অবৈধ অভিবাসনের সংখ্যা কমাতে সাহায্য করে। দ্বিতীয়ত, এটি অভিবাসন প্রক্রিয়াটিকে আরও দক্ষ এবং কার্যকর করে তোলে। তৃতীয়ত, এটি তৃতীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নেও সহায়ক হতে পারে।

তবে এমন পদক্ষেপের কিছু সমালোচকও রয়েছেন। তাদের মতে, এই ধরনের চুক্তিগুলো অভিবাসীদের অধিকার লঙ্ঘন করতে পারে এবং তাদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।

তৃতীয় দেশে অবৈধ অভিবাসী পাঠানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, অপরাধে জড়িতদের জন্য এটি গুরুত্বপূর্ণ। কারণ, এই অভিবাসীদেরকে তাদের নিজ দেশও ফেরত নিতে চায় না।

যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির’ মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, “এই রায় দেশের জনগণের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এক বিজয়। বিতাড়ন কর্মসূচি নবদ্যোমে শুরু হোক,” বলেন তিনি।

সোমবার সুপ্রিম কোর্টের দেওয়া সংক্ষিপ্ত রায়ে সিদ্ধান্তের পক্ষে কোনও যুক্তি দেখানো হয়নি। আদালতের রক্ষণশীল ৬ বিচারপতি ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেন, আর তিন উদারপন্থি বিচারপতি ছিলেন বিপক্ষে। এই তিন বিচারপতি সুপ্রিম কোর্টের রায়কে ‘আদালতের ক্ষমতার বড় ধরনের অপব্যাবহার’ আখ্যা দিয়েছেন।

সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেওয়ায় একে ‘ভয়ানক’ আখ্যা দিয়েছে অভিবাসনবিষয়ক আইনি সংস্থা ‘ন্যাশনাল ইমিগ্রেশন লিটিগেশন অ্যালায়েন্স’। সংস্থার নির্বাহী পরিচালক ট্রিনা রেয়ালমুটো বলেন, “এই সিদ্ধান্ত আমাদের মক্কেলদের নির্যাতন ও মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।”

অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের অভিবাসননীতি নিয়ে সাম্প্রতিক আরেকটি বড় জয় বলে মনে করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি।