ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

আগামী সপ্তাহেই মোদী-ট্রাম্পের বৈঠক

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

আগামী সপ্তাহেই মোদী-ট্রাম্পের বৈঠক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরেই এই তথ্য জানা গেলো। এই বৈঠক দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, ভারতীয় পণ্যেও সমান শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি নিয়ে যথারীতি দুশ্চিন্তায় পড়েছে মোদী সরকার। এর আগে গত ২৭ জানুয়ারি ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনালাপ হয়। সেসময় উভয় নেতা অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। ট্রাম্প ভারতকে আরও বেশি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপর জোর দেন ও বাণিজ্যে ভারসাম্য আনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের বিরুদ্ধে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। ভারত চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে ও দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে। তবে ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী হুমকির কারণে ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক কমাতে আগ্রহী। ট্রাম্প আগেও ভারতের উচ্চ শুল্ক নীতির সমালোচনা করেছিলেন ও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন। বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলো যুক্তরাষ্ট্র। ২০২৩-২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১১ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে, যেখানে ভারত ৩ হাজার ২০০ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত বজায় রেখেছে।

আমরা এসএসসি'৯১ ইউকের মিলন মেলা লন্ডনে ।। বন্ধুত্ব চির অম্লান

https://youtu.be/f-9lr3kEG28