ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

প্রিয়া সাহা'র সাম্প্রদায়িক অভিযোগের প্রতিবাদে যুক্তরাষ্ট্র প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯, ০৫:২৪ পিএম

প্রিয়া সাহা'র সাম্প্রদায়িক অভিযোগের প্রতিবাদে যুক্তরাষ্ট্র প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ
২১শে জুলাই, রবিবার নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা তীব্র ক্ষোভে ফুসে উঠেছিলো সংখ্যালঘু অধিকার নেত্রী প্রিয়া সাহার সাম্প্রদায়িক উক্তির প্রতিবাদে। মাত্র চব্বিশ ঘন্টার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেন দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মুরব্বী থেকে তরুণ প্রগতিশীল রাজনৈতিক কর্মী। সবার মুখে ছিলো একটিই সুর 'রুখে দাড়াও বাঙালি, অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ আমাদের অঙ্গিকার', WE WANT SECULAR DEMOCRATIC BANGLADESH, SECULAR DEMOCRATIC BANGLADESH IS OUR FAITH, প্রভৃতি লেখা প্লেকার্ড নিয়ে জমায়েত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা। অনুষ্ঠানের বক্তাদের কন্ঠে ফুটে উঠেছিলো প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ। বাংলাদেশী আমেরিকান ইয়াং জেনারেশন নিউ ইয়র্ক, ইউএসএ এবং প্রবাসী বাংলাদেশী অধিকার ফোরাম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র’র উদ্যোগে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত ওজন পার্কের Gastula Park এ আয়োজিত প্রতিবাদী জমায়েতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা আমিনুল ইসলাম। কমিউনিটি একটিভিস্ট ও সাবেক ছাত্রলীগ নেতা ছরওয়ার হোসেন ও নিউ ইয়র্ক সিটি যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব নিউ ইয়র্ক ইনক'র সভাপতি বদরুল খাঁন, বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম ও বিশিষ্ঠ কমিউনিটি নেতা একলিমুজ্জামান নুনু। এছাড়াও বিশিষ্ট কমিউনিটি এ্যাক্টিভিস্ট ও গীতিকার গৌছ উদ্দিন খাঁন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সাবেক শিক্ষক জালাল আহমেদ, বিয়ানীবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু, সাবেক ছাত্রলীগনেতা ফজলে রাব্বী সেবুল, বড়লেখা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নিউ ইয়র্ক সিটি যুবলীগের আহ্বায়ক রেজাউল আলম অপু, কমিউনিটি এক্টিভিস্ট শাহিদ সিরাজ সৌরভ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগটনিক সম্পাদক জুয়েল আমিন, সাবেক সিলেট জেলা ছাত্রলীগনেতা শাহিন আহমদ স্বপন, কমিউনিটি এক্টিভিস্ট হাফিজ লোদী, নিউ ইয়র্ক ষ্টেট যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আহমদ, বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র শাখার সাংগটনিক সম্পাদক জুবের আহমদ, প্রমুখ। বক্তাগণ, গত ১৮ই জুলাই হোয়াট হাউসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাত ধরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নির্লজ্জ মিথ্যাচার এবং এসবের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করতে আবেদন জানানোর প্রতিবাদে অনতিবিলম্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। বক্তাগণ বাংলাদেশের সাম্প্রদায়িক সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরে বলেন, প্রিয়া সাহার মিথ্যা বক্তব্যকে ক্ষুদ্রভাবে দেখার অবকাশ নেই, এটা বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, এজন্য গোটা বাঙালি জাতিকে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বক্তাগণ, বাংলাদেশে আইনমন্ত্রীর প্রতি বিষোদগার ব্যক্ত করেন। তাদের কন্ঠে অনতিবিলম্বে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল ইসলামের পদত্যাগের দাবী উত্থিত হয়। তারা বলেন, অবস্থাদৃষ্টে আইনমন্ত্রী প্রিয়া সাহার পক্ষে অবস্থান গ্রহন করেছেন। বক্তাগণ বলেন, যে দেশের ১২ শতাংশ সংখ্যালঘু জনগোষ্টি ২৫ -৩০শতাংশ সরকারী চাকুরীর অংশীদার, সে দেশ পৃথিবীর যে কোন উন্নত ও সভ্য দেশের চেয়েও সংখ্যালঘুদের জন্য নিরাপদ আবাসস্থল তা প্রমানের প্রয়োজন পড়ে না। বক্তাগণ বাংলাদেশকে পৃথিবীর শ্রেষ্টতম সাম্প্রদায়িক সহাবস্থানের উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করে বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে পার্শ্ববর্তী ভারত মায়ানমার ভয় পায় বলেই তথাকথিত ‘সংখ্যালঘু নির্যাতন’ ইস্যুকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ডিসি’তে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ২৭টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পান। তখন তিনি অভিযোগ করে বলেন- ‘বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’ এরপর তিনি বলেন, 'এখন সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।' ভিডিওতে দেখা গেছে, এক পর্যায়ে ট্রাম্প নিজেই সহানুভূতিশীলতার স্বরূপ এই প্রিয়া সাহার সাথে হাত মেলান। কারা এমন নিপীড়ন চালাচ্ছে? ট্রাম্পের এমন প্রশ্নের জবাবে প্রিয়া সাহা করুণকন্ঠে বলেন, ‘দেশটির মৌলবাদীরা এসব করছে। তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পাচ্ছে। সবসময়।' তাঁর বক্তৃতা টেলিভিশন চ্যানেলের কল্যানে ফেসবুক ও সংবাদপপত্রে ভাইরাল হলে দেশ বিদেশে বাঙালি জাতি জগণ্য মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে উঠে। যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটি ক্ষোভে ফুসে উঠেছে। নারী পুরুষ সকলের মুখে প্রিয়া সাহার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ পাচ্ছে। সকলেই প্রিয়া সাহার কঠোর শাস্তি প্রত্যাশা করেন, যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র লিপ্ত হতে না পারেন।