ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১১:৪২ পিএম

লণ্ডনের  অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা

লন্ডনের সবচেয়ে ব্যস্ত শপিং স্ট্রিট অক্সফোর্ড স্ট্রিটে এবার লাইভ ফেসিয়াল রিকগনিশন (এলএফআর) ক্যামেরা বসানোর পরিকল্পনা করছে মেট্রোপলিটন পুলিশ। মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ সত্ত্বেও লন্ডন মেয়র সাদিক খান ইঙ্গিত দিয়েছেন, নতুন পথচারী-বান্ধব করে সাজানো এই সড়কেও প্রযুক্তিটি ব্যবহার করা হবে।

ক্রিসমাসের আগেই ওয়েস্ট এন্ডে চালু

গত জুনে মেট পুলিশ জানিয়েছিল, চলতি বছরের ক্রিসমাসের মধ্যেই লন্ডনের ওয়েস্ট এন্ড এলাকায় এলএফআর প্রযুক্তি চালু করা হবে এবং আগামী বছরের মধ্যে আরও ছয়টি এলাকায় সম্প্রসারণ করা হবে। এই তালিকায় অক্সফোর্ড স্ট্রিটও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছেন সাদিক খান। বাস্তবায়িত হলে এটি হবে দেশের প্রথম কয়েকটি এলাকার একটি, যেখানে পথচারীদের মুখ স্ক্যান করে সরাসরি ওয়ান্টেড তালিকার সঙ্গে মিলিয়ে দেখার জন্য স্থায়ী অবকাঠামো বসানো হবে।

এতদিন পরীক্ষামূলকভাবে অস্থায়ী পুলিশ ভ্যানে এই ক্যামেরা ব্যবহার করা হলেও, নতুন পরিকল্পনায় ল্যাম্পপোস্টের মতো রাস্তার আসবাবের সঙ্গে স্থায়ীভাবে ক্যামেরা যুক্ত করার কথা বলা হয়েছে।

সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকায় নজরদারি

স্কটল্যান্ড ইয়ার্ড পরিকল্পনা করছে লন্ডনের ওয়েস্ট এন্ড সোহো এলাকায় স্থায়ী এলএফআর ক্যামেরা বসানোর, যেখানে শহরের মধ্যে অপরাধের হার তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। মাস থেকেই আন্ডারগ্রাউন্ড টিউব স্টেশনগুলোতেও এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।

জুলাই মাসে সিটি হলের এক অধিবেশনে সাদিক খান বলেন, “অক্সফোর্ড স্ট্রিট পথচারী-বান্ধব করার সময় কীভাবে যুক্তিসঙ্গতভাবে এলএফআর ব্যবহার করা যায়, তা নিয়ে অক্সফোর্ড স্ট্রিট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে মেট পুলিশ, নতুন সিসিটিভি স্থাপনের সুযোগ কাজে লাগিয়ে।

মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ

মানবাধিকার সংগঠন লিবার্টির প্রতিনিধি রুথ এরলিখ বলেন, অক্সফোর্ড স্ট্রিটে এলএফআর ক্যামেরা বসানো হলে তা হবেপাবলিক স্পেসে নজরদারির উল্লেখযোগ্য সম্প্রসারণএবং একে তিনি একটিবাড়াবাড়িবলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই প্রযুক্তি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া প্রত্যেকের মুখ স্ক্যান করে, তারা কোনো অপরাধে সন্দেহভাজন কি না তা বিবেচনায় না নিয়েই। তিনি সরকারের আসন্ন আইনি কাঠামো প্রকাশের আগে মেট পুলিশকে আর কোনো নতুন এলএফআর প্রকল্প চালু না করার আহ্বান জানান।

লিবার্টির একটি জরিপ অনুযায়ী, তাৎক্ষণিক কোনো হুমকির আশঙ্কা না থাকলে হাই স্ট্রিটে মানুষের মুখ স্ক্যান করার বিরোধিতা করেন প্রায় ৪৮ শতাংশ মানুষ।

ক্যাম্পেইন গ্রুপ বিগ ব্রাদার ওয়াচের প্রতিনিধি জসলিন চাগ্গার মেয়রকে এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, “একটি ফেস স্ক্যান একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতোই অনন্য। সন্দেহভাজন না হলে পুলিশ কারও ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে না। দূর থেকে নেওয়া হচ্ছে বলেই ফেসপ্রিন্ট নেওয়া কম আগ্রাসী কিছু নয়।

উল্লেখ্য, এই প্রযুক্তি চালিত অ্যালগরিদমে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম্যমূলক ফলাফল দেখা যাওয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে।

মেয়র দপ্তরের বক্তব্য

মেয়রের একজন মুখপাত্র বলেন, অক্সফোর্ড স্ট্রিটকেবিশ্বমানের, পথচারী-বান্ধব নিরাপদ গন্তব্যহিসেবে গড়ে তোলার অংশ হিসেবেই এলএফআর প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, “সিটি হলের রেকর্ড ফান্ডিংয়ের সহায়তায় মেট পুলিশ -বাইক, ড্রোন লাইভ ফেসিয়াল রিকগনিশনের মতো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিপজ্জনক অপরাধীদের গ্রেপ্তার রাজধানীতে সহিংসতা প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছে।

তার দাবি, ওয়েস্টমিনস্টারে গত এক বছরে প্রতিবেশী এলাকার অপরাধ ১৪ হাজার কমেছে এবং ওয়েস্ট এন্ড সোহোতে এলএফআরের ব্যবহার অপরাধের হার আরও কমাতে সহায়ক হবে। মুখপাত্র আরও বলেন, লাইভ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি কোথায়, কখন, কেন কীভাবে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে মেয়রের অফিস ফর পুলিশিং অ্যান্ড ক্রাইম বিভাগ তদারকি অব্যাহত রাখবে।

সূত্র: দ্য গার্ডিয়ান