ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

অপরূপ সাজে আমিরাত, তবে জাতীয় দিবসকে ঘিরে গণ জমায়েত নিষিদ্ধ

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ০১:০৯ এএম

অপরূপ সাজে আমিরাত, তবে জাতীয় দিবসকে ঘিরে গণ জমায়েত নিষিদ্ধ
২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ৪৯তম জাতীয় দিবস। জাতীয় দিবসকে ঘিরে ইতিমধ্যে অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে আমিরাতের পর্যটন এরিয়া গুলো। বিভিন্ন রকমের লাইটিং ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে রাজধানী আবুধাবি সহ আমিরাতের বড় বড় শহর গুলোর রাস্তাঘাট ও বিশাল বিশাল স্থাপনা গুলো। তবে বাহারি ডিজাইনে শহর গুলোকো সাজানো হলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে আমিরাতের জিরো টলারেন্স নীতি ও মানুষকে সুস্থ এবং নিরাপদ রাখতে এবারের জাতীয় দিবসে সব ধরনের গণ জমায়েত নিষিদ্ধ করেছে আমিরাত সরকার। সবাইকে বিশেষ এ দিনটি ঘরে বসে উদযাপন ও উপভোগ করার অনুরোধ করা হয়েছে। কেউ আইন অমান্য করে গণ জমায়েত করলে গুনতে হবে জরিমানা ও জেল। এছাড়াও গাড়ির কালার ও নাম্বার পরিবর্তন এবং জোরে হরণ বাজানো নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ইতিমধ্যে ১ ডিসেম্বর থেকে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে নিয়মিত সরকারি ছুটির সাথে মিলে যাওয়ায় ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনের ছুটি কাটাবে আমিরাত বাসিরা। এই পাঁচদিন জাতীয় দিবস উপলক্ষে রাজধানী আবুধাবি, বাণিজ্যিক রাজধানী দুবাই ও শারজাহ শহরে কার পার্কিং ফ্রি থাকবে।এছাড়াও শারজাহ সহ কয়েকটি শহরে ৫০% ট্রাফিক জরিমানা ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। আমিরাত সরকারের নিষেধাজ্ঞা থাকায় সব ধরনের গণ জমায়েত এড়িয়ে চলতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে। এছাড়াও প্রবাসীদেরকে মাস্ক পরিধান সহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান প্রেসক্লাব নেতৃবৃন্দরা। উল্লেখ্য ১৯৭১ সালের ২ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত।