ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত খামেনির কফিনে লাল পতাকা: প্রতীকী বার্তা কী, শেষ বিদায়ে কেন থাকছেন না মোজতবা খামেনি ফলস নাইন

সিলেটে ক্রিয়েটর ল্যাব অত্যাধুনিক আইটি শিক্ষা দিচ্ছে

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০৪:১৪ পিএম

সিলেটে ক্রিয়েটর ল্যাব অত্যাধুনিক আইটি শিক্ষা দিচ্ছে
[youtube]2pbkj3TmYco[/youtube] স্কুলের ছেলে মেয়েদের ডিজিটাল টেকনোলজির মাধ্যমে মানব সম্পদে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে -সিলেটের ক্রিয়েটর ল্যাব এবং ক্যাফে বিডি। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যতিক্রমি এই উদ্যোগের সুবিধাভোগিরা হচ্ছেন- অসচ্ছল এবং মেধাবী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা। ১৮ সেপ্টেম্বর লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অ্যাপাসান অফিসে ক্রিয়েটর ল্যাব ও ক্যাফে বিডির সৌজন্যে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে ক্রিয়েটর ল্যাব ও ক্যাফে বিডির বিস্তারিত কর্মসূচী ও তথ্য তুলে ধরেন যুক্তরাজ্য সফররত-সেবা ও ক্রিয়েটিভ ডিজিটাল টেকনোলজি বিষয়ক শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কবির উদ্দিন। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন- বাংলাদেশে এই তথ্য প্রযুক্তির সেবা ও প্রশিক্ষণের কর্মকর্তা -ব্রিটিশ শিক্ষক ও প্রফেশনাল লুক ডয়েল। এবং ক্রিয়েটর ল্যাবকে আর্থিক সহযোগিতা মাধ্যমে সহযোগিতা প্রদানকারী ব্রিটিশ উদ্যোক্তা ব্যবসায়ী জিল্লু মিয়া। সংবাদ সম্মেলনে ক্রিয়েটর ল্যাব নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক ও ক্রিয়েটর ল্যাবের অন্যতম উদ্যোক্তা নজরুল ইসলাম বাসন। ক্রিয়েটর ল্যাব বর্তমানে সিলেটের হাউজিং এস্টেটে নতুন স্কুল প্রতিষ্টা করে সুবিধাবঞ্চিতত ও অস্বচ্ছল শিশু-কিশোরদের কম্পিউটর সফটওয়ার মাধ্যমে গেইম, বিভিন্ন আ্যাপস, গ্রাফিক্স ডিজাইনসহ নানা প্রযুক্তিগত শিক্ষা প্রদান করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ কবির উদ্দিন শিক্ষার্থীদের কার্যক্রম ও প্রজেক্টের বিভিন্ন তথ্য নিয়ে একটি ডকুম্যান্টারি সাংবাদিকদের কাছে তুলে ধরে ব্রিটেন প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন। এছাড়াও মোহাম্মদ কবির উদ্দিন এই স্কুলে প্রবাসীদের পরিচিত বা স্বজনদের কাছে ক্রিয়েটর ল্যাব এর শিক্ষাগ্রহনের সুযোগটি প্রচারের জন্য অনুরোধ জানিয়ে বলেছেন- ‘তাহলে,এই তথ্যটি জেনে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিতরা এই সুযোগটিকে কাজে লাগিয়ে তাদের ভবিষ্যত উজ্জ্বল করতে পারবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী । প্রসঙ্গত ক্রিয়েটর ল্যাব ৬ষ্ট শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এই ডিজিটাল ক্রিয়েটিভ শিক্ষার সুযোগ পাচ্ছেন। কণ্ঠ: সুমু মির্জা