ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ পরিদর্শনে প্রতিষ্ঠাকালীন সংগঠক ছরওয়ার আহমদ

প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৮:২২ পিএম

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ পরিদর্শনে প্রতিষ্ঠাকালীন সংগঠক ছরওয়ার আহমদ
পিনপতন নিরবতায় শিক্ষার্থীরা শুনলেন একজন সংগঠক ও  ছাত্রনেতার প্রেরণাদায়ী বক্তব্য। অনুষ্ঠানকে নিয়ে ছিল না কোন চাকচিক্য। ছিল না বিশেষ বিশেষণের আধিক্যও। কলেজের শিক্ষার্থীরা  প্রতিষ্ঠাকালীন সংগঠকের বক্তব্যে জেনেছেন কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ের অনেক জানা-অজানানা তথ্য।প্রেরণা পেয়েছেন আগামী দিনে  নিজ কলেজের জন্য ভালো কাজে সম্পৃক্ত হবার।  শিক্ষক, শিক্ষার্থীদের  উপস্থিতিতে পুরো অনুষ্ঠানে  ছিল সৃজনশীলতার ছাপ। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ প্রতিষ্ঠাকালীন অন্যতম সংগঠক, যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সংগঠক  ছরওয়ার আহমদ ২৫ জুলাই বৃহস্পতিবার কলেজ পরিদর্শনে আসেন। পরে শিক্ষক এবং ছাত্রীদের উপস্থিতিতে অর্থনীতির প্রভাষক মোহাম্মদ খালেদ হোসেনের সঞ্চালনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।  নিজের জীবনের নানা অভিজ্ঞতা ছাত্রীদের সাথে শেয়ার করেন। বিয়ানীবাজার সরকারী কলেজ এর সাবেক ভিপি,  তুমুল জনপ্রিয় পরিচ্ছন্ন সাবেক ছাত্রনেতা  ছাত্রীদের উদ্দেশে বলেন, 'মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে, সৎ থেকে চেষ্টা করো, তোমরা অবশ্যই তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। মনে রাখতে হবে, জীবনে সততার বিকল্প কিছুই নেই। সৎ উদ্দেশ্য নিয়ে কাজে হাত দিলে যে আল্লাহ সাহায্য করেন এবং সফল করেন তার উদাহরণ বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ। এ কলেজ প্রতিষ্ঠায় যাঁরা উদ্যোগ নিয়েছিলেন তাঁদের কারো টাকা-পয়সা ছিল না। কিন্তু কলেজ ঠিকই প্রতিষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ প্রতিষ্ঠাকালীন অন্যতম  এই সংগঠক বলেন, উদ্যোগের সূচনার দিকে লোকে আমাদের নিয়ে অনেক হাসাহাসি করেছে । কিন্তু বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ আজকে একটা মহৎ বাস্তবতা।' পরে ছাত্রীরা বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁকে শুভেচছা-স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করে। কলেজের শিক্ষকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শেফু দত্ত, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জসীম উদ্দীন আহমদ, ইংরেজি বিভাগের প্রভাষক প্রিয়তোষ চক্রবর্তী, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ কবির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রত্যুষ কান্তি দাস এবং বাংলা বিভাগের প্রভাষক প্রতিমা রাণী দাস প্রমুখ।