ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম

লন্ডনে  বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর  থাকছে নানা চমকপ্রদ  আয়োজন
ব্রিটেনে বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন (বিসিএ) আনুষ্ঠানিকভাবে তাদের বার্ষিক এ্যাওয়ার্ডস সিরিমনি  চালু করেছে। এ উপলক্ষে পাঁচ সেপ্টেম্বর দুপুর ১টায় সেন্ট্রাল লন্ডনের মিলিনিয়াম হোটেলে বিসিএ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বলা হয় ,   আজ ৫ সেপ্টেম্বর থেকে  ২০২৪ সালের  কার্যক্রমটি সংবাদ সম্মেলনের  মাধ্যমে  যুক্তরাজ্যের সেরা রেষ্টুরেন্ট, টেকওয়ে ও সেরা শেফদের খুঁজে বের করার উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আগামী ২৮ অক্টোবর লন্ডনের বিখ্যাত পার্ক প্লাজা হোটেলে বিসিএ এওয়ার্ডস ২০২৪  এর অনুষ্ঠানে সকল শাখার বিজয়ীদের  নাম  ঘোষণা ও এ্যাওয়ার্ড প্রদান করা হবে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বৃটেনের উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। ১৭তম বিসিএ এওয়ার্ডস এর শ্লোগাণ হচ্ছে-“Uniting Heritage with Fresh Perspective”। বৈশ্বিক অর্থনীতি ও নানাবিদ পরিবর্তনের এই সময়ে বিসিএ বৃটেনের কারী ইন্ড্রাস্ট্রির বিস্তীর্ণ ভবিষ্যত চিন্তাকে গুরুত্ব দিয়ে  বিশেষ করে মহিলা ও তরুণ শেফদের জন্য  একটি উত্তরাধিকারী , যোগ্যস্থান নিশ্চিত করতে চায়। এই লক্ষ্যকে সামনে রেখে কারি ইন্ড্রাস্ট্রির তরুণ প্রতিভাবানদের উৎসাহিত ও তাদের কর্মের স্বীকৃতি দেয়ার জন্য  বিসিএ  এই প্রথমবারের মতো চালু করেছে- ইউকে দ্যা বেস্ট ইয়াং কারী শেফ এওয়ার্ড। আমরা সচেতনভাবে বিশ্বাস করি, এটি হবে অত্যন্ত ইতিবাচক, চমকপ্রদ- যা কারী ইন্ড্রাস্ট্রির জন্য একটি উজ্জ্বল বার্তা বহন করবে। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিসিএ একটি অলাভজনক প্রতিষ্ঠান। যুক্তরাজ্যে প্রায় ১২০০০ রেস্টুরেন্ট ও টেকওয়ে এর প্রতিনিধিত্বশীল এই প্রতিষ্ঠানটি বৃটেনের বাংলাদেশী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সুনিদৃষ্ট দাবী-দাওয়া, সমস্যা  ও সম্ভাবনার দিকগুলো সরকারের উচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে তুলে ধরছে। সম্প্রতি বৃটেনে  একটি গুণগত বড় পরিবর্তনের সময়  এসেছে। বিসিএ  নতুন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারকে স্বাগত জানিয়েছে ও যুক্তরাজ্যের কারি শিল্পকে প্রভাবিত করে এমন চিহ্নিত সমস্যাগুলি তুলে ধরে নতুন সরকারের সাথে কাজ করার জন্য বিশেষভাবে আগ্রহী। যদিও নতুন চ্যান্সেলর যুক্তরাজ্যকে একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক কর ব্যবস্থায় পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে  বিসিএ মনে করে, তিনি এটি অর্জনের জন্য সুনিদৃষ্ট  দুটি প্রবৃত্তির শাখা- লোয়ার ভিএটি ও বিজনেস রেইট রিলিফ প্রবৃত্তিশক্তিকে  উপেক্ষা করেছেন। চ্যান্সেলর যেসব ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকতে প্রতিনিয়ত  সংগ্রম করছে, তাদের সহায়তায় আরও জোরালো ভূমিকা নিতে পারতেন । যা বিশেষ করে হসপিটালিটি খাতের জন্য এই সময়ে অত্যন্ত প্রয়োজন। সম্প্রতি বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) এর  নির্বাচন হয়েছে। এবং এরই ধারাবাহিকতায়  বিসিএর নতুন জাতীয় নির্বাহী কমিটি (এনইসি) নির্বাচিত হয়েছেন। আমরা এনইসি সদস্যদের সমর্থন ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞ । সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বিসিএর  প্রাতিষ্ঠানিক কর্মপরিধি ও সম্মান বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছি। বিসিএর সভাপতি ওলি খান এমবিই বলেন, বৃটেনের বাংলাদেশী  মালিকানাধীন  রেস্টুরেন্ট ও টেকওয়েগুলো বৃটেনের কারী লাভার্সসহ   লোকাল কমিউনিটিতে  সামাজিক ,সাংস্কৃতিক ,ঐতিহ্য ও মানবিক  কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাল্টিকাচারাল বৃটেনের খাবার সংস্কৃতিতে বাংলাদেশী কারী ব্রান্ডিং –এ  বিসিএ-এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কারণে আমাদের এওয়ার্ডসগুলো গুরুত্বপূর্ণ।  বিসিএ এওয়ার্ডস যুক্তরাজ্যে বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতি মিশেল খাবার সহ ব্যবসার সাফল্যকে মূলধারায়  প্রচার করে। ‘সবার জন্য সাফল্য‘– এই প্রত্যয়ে বিসিএ  কার্যকরি কমিটি- ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি (এনইসি) সকল সদস্যদের নিয়ে সমন্বিতভাবে কারী শিল্পের  সাফল্য তুলে ধরতে কাজ করবে। বিসিএ এর সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী  বলেন,  আমি   বিশ্বাস করি  এনইসির সকল সদস্য এই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। এবারের বিসিএ এওয়ার্ডস নানা কারণে অত্যন্ত আকর্ষণীয় - অন্যতম হচ্ছে এই প্রথমবারের মতো তরুণ মেধাবী শেফদের আনুষ্ঠানিকভাবে সম্মানীত করা হবে। এবং এরাই হবেন কারী ইন্ড্রাস্ট্রির ভবিষ্যত। বিসিএ এওয়ার্ডস অনুষ্ঠানটি হলো- আমাদের কঠোর পরিশ্রম উদযাপনের আনন্দময় সময়। বাংলাদেশী কারী শিল্পের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসাবে বিসিএ  লোকাল কমিউনিটির অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। বিসিএর চীফ ট্রেজারার টিপু রহমান বলেন, বিসিএ এওয়ার্ডস এর মূল লক্ষ্য হলো- কারী ইন্ড্রাস্ট্রির নানা শাখার মেধাবী ও প্রতিশ্রুতিশীল কর্মীদের খুজে বের  করা। তাদের কাজের স্বীকৃতি  দান ও  এই শিল্প সংশ্লিষ্ট সেরা ও প্রতিশ্রুতিশীলদের মূলধারায় তুলে ধরা। তারা  কারি ইন্ড্রাস্ট্রিতে হাজার হাজার কর্মীর কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে  বৃটেনের অর্থনীতিতে উজ্জ্বলভাবে অবদান রাখছেন। এবারের বিসিএ এ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাদের মেধা, শ্রমলব্দ অর্জন ও বৃটেনের খাবার সংস্কৃতিতে জায়গা করে নেয়া  বাংলাদেশীদের আলোকিত অবদানকে বর্ণাঢ্য আয়োজনে তুলে ধরবে।  সংবাদ সম্মেলনে বিসিএ এওয়ার্ডস ২০২৪ এর বিস্তারিত তথ্য  তুলে ধরেন- প্রেস ও পাবলিকেশন সেক্রেটারী নাজ ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন  বিসিএর প্রেসিডেন্ট  ওলি খান এমবিই, জেনারেল সেক্রেটারী মিঠু চৌধুরী, চিফ ট্রেজারার টিপু রহমান , অর্গানাইজিং সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু। স্বাগত বক্তব্য রাখেন- শেফ ও দ্যা ইয়ার এর কনভেনার আতিক রহমান  ও বিসিএর সাবেক প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, ভাইস প্রেসিডেন্ট ফায়জুল হক ও সৈয়দ  হাসান , অর্গানাইজিং সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, বিবিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দার,  জেষ্ঠ্য সাংবাদিক  নবাব উদ্দিন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইছির মাহমুদ ও শেফ ও দ্যা ইয়ার  এর হেড শামসুল আলম খান, কোবরা বিয়ার এর রিপ্রেজেন্টেটিভ ররি ন্যালোর, কিং ফিশার বিয়ার এর মিস্টার সানদ্বীপ,  গোয়াভা পে এর সৈয়দ বুকারী প্রমুখ।

লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন ।। 52Banglatv

https://www.youtube.com/watch?v=c8hviWAP2DI