ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

একশ প্রতিবন্ধীর মুখে হাসি ফুটিয়েছে গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ইউকে

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ০৯:১৩ পিএম

একশ প্রতিবন্ধীর মুখে হাসি ফুটিয়েছে গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ইউকে
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১শ' প্রতিবন্ধীর মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন হুইলচেয়ার প্রজেক্টের আহ্বায়ক যুক্তরাজ্য প্রবাসী নাট্যকার ও ছড়াকার আবু তাহের। গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ইউকের কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা হেল্পিং হ্যান্ডসের যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহুল হক মাছুম। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, উপজেলা হেল্পিং হ্যান্ডসের সহসভাপতি মারুফ আহমদ, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদ, ছাত্রনেতা মাজেদ শরীফ। এ সময় ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন, সদস্য কামরুল ইসলাম, প্রবাসী মোছাদ্দেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, সাবেক ছাত্রনেতা ইকবাল আহমদ, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক খালেদ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।