ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ এএম

নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ

শরীয়ার নির্দেশনার আলোকে নামাজের সঠিক সময় কোনটি-তা নিরূপণে দীর্ঘ পনের বছরের অধিক সময় ধরে সূর্যোদয় সূর্যাস্ত পর্যবেক্ষণ এবং গবেষণার ফলাফল উপস্থাপন করেছে লন্ডন সালাহ টাইমটেবিল ইউনিফাইড উলামা কমিটি।
ব্রিটিশ অবজারভেটরির বৈজ্ঞানিক তথ্য, চার মাযহাবের ইমামগণের মতামত ফয়সালার আলোকে প্রণীত এই গবেষণার সারসংক্ষেপ নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি উপলক্ষে লন্ডনের স্ট্রাটফোর্ডস্থ হাসানাহ সেন্টার- এক সেমিনার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম এবং মিডিয়া গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিফাইড উলামা কমিটির সভাপতি শায়খুল হাদিস আল্লামা আবদুল জলিল।

স্বাগত বক্তব্যে আল্লামা আবদুল জলিল কোরআন-হাদিসের আলোকে সঠিক সময়ে নামাজ, রোজা, সেহরি ইফতারের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিকভাবে নামাজ আদায় যেমন ফরজ, তেমনি সঠিক সময়ে নামাজ আদায় করাও ফরজ। দীর্ঘদিন ধরে বৃহত্তর কমিউনিটিতে সময়সূচি নিয়ে যে ব্যবধান দেখা যাচ্ছে, তা নিরসনে ইসলামী শরীয়ার সহিহ নির্দেশনা নিরূপণের লক্ষ্যে শীর্ষ উলামায়ে কেরামের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয় এবং তারা ধারাবাহিকভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

কমিটির সেক্রেটারি মাওলানা শায়খ ইমদাদুর রহমান মাদানী নামাজ, রোজা, সেহরি ইফতারের সময় নির্ধারণে শরীয়তের মূলনীতি, মাযহাবের ইমামগণের অনুসৃত নীতি ফয়সালা এবং কমিউনিটিতে প্রচলিত বিভিন্ন সময়সূচির পার্থক্য বিশ্লেষণ করেন। তিনি কমিটির অনুসৃত গবেষণার পদ্ধতি ব্যাখ্যা করে প্রণীত টাইমটেবিল অনুসরণের জন্য সবাইকে আহ্বান জানান।

সেমিনারে শায়খ আবদুর রহমান মাদানী, মুফতি শায়খ ইলিয়াস হোসাইন, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, শায়খুল হাদিস মাওলানা আবদুর রহমান মনোহরপূরীসহ দেশ-বিদেশের বহু উলামায়ে কেরাম বক্তব্য দেন। বক্তারা বলেন, শরিয়তের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে সালাত সিয়াম আদায় নিশ্চিত করার পাশাপাশি উম্মাহর ঐক্য রক্ষা করা অত্যন্ত জরুরি। এই সময়সূচি সহিহতা সহজতার সমন্বয়ে প্রণীত হওয়ায় মসজিদসমূহে ঐক্য প্রতিষ্ঠা এবং মুসল্লিদের মধ্যে আস্থা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে উপস্থিত উলামায়ে কেরাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শায়খ আবদুর রহমান মাদানী। সমাপনীতে আল্লামা আবদুল জলিল দোয়া পরিচালনা করেন। শেষে লন্ডন সালাহ টাইমটেবিল ইউনিফাইড উলামা কমিটি সমগ্র মুসলিম কমিউনিটিকে আগাম রমজানের মোবারকবাদ জানিয়ে কল্যাণময় সওয়াবপূর্ণ রমজানের জন্য বিশেষ দোয়া করেন।