ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আরো একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট পার্টি (Tower Hamlets Independents Party) নামে নতুন দলটি স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে। পূর্ব লন্ডনের হ্যামলেটসের মিস্টার হোয়াইটস ইংলিশ রেস্টুরেন্টে বুধবার, ১৪ই জানুয়ারি সন্ধ্যা ৬টায় দলটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলের চেয়ার মিসেস লিলিয়ান কলিন্স, তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট পার্টি সব সময় জনগণের পাশে থাকবে। আমরা স্বচ্ছতা, ন্যায়বিচার ও কমিউনিটির কণ্ঠস্বরকে প্রাধান্য দিতে চাই। তিনি দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ ভিশন তুলে ধরেন। দলের সেক্রেটারি মোহাম্মদ হামিদ সাংগঠনিক কাঠামো ও দলের লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির ট্রেজারার আলী হোসেন দিপু। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নতুন করে দলে যোগদানকারী কাউন্সিলররা হলেন, কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ (ব্রমলি নর্থ), কাউন্সিলর জাহেদ চৌধুরী (ল্যান্সবুরি), কাউন্সিলর কবির হোসেন (স্পিটালফিল্ডস ও বাংলাটাউন) অনুষ্ঠানে কমিউনিটির প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। এসময় নতুন দলের কাছে কমিউনিটির সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরে বক্তব্য রাখেন, ফারহাদ আহমেদ, নেহা গুপ্তা, সৈয়দ হাসান। বক্তারা স্থানীয় সমস্যা, বাসস্থান, শিক্ষা, যুব উন্নয়ন ও কমিউনিটির প্রত্যাশার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দলের নেত্রী লিলিয়ান কলিন্স আনুষ্ঠানিকভাবে টাওয়ার হ্যামলেটসের জন্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। আগামী নির্বাচনে ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলীর নাম ঘোষণা করা। যিনি ব্যারিস্টার জামি নামেই বেশি পরিচিত। এসময় ব্যারিস্টার জামি তার বক্তব্যে বলেন, “আমি জনগণের সঙ্গে থেকে, জনগণের জন্য কাজ করতে চাই। টাওয়ার হ্যামলেটসকে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বরা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।” অনুষ্ঠানে সাংবাদিক ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থী, দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর ও নির্বাহী সদস্যরা। অনুষ্ঠানের শেষার্ধে দলের নেত্রী লিলিয়ান কলিন্স অনুষ্ঠানের সারসংক্ষেপ তুলে ধরে সবাইকে ধন্যবাদ জানান এবং নতুন রাজনৈতিক যাত্রায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।