ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র গুণীজন সংবর্ধনা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৩ এএম

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র গুণীজন সংবর্ধনা
যুক্তরাজ্য
 প্রবাসী রাজনগরবাসীর অন্যতম প্রাচীন ও সক্রিয় সংগঠন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে-এর উদ্যোগে গত ৯ নভেম্বর, রবিবার এক বর্ণাঢ্য গুণীজন সংবর্ধনা ও প্রবাসী রাজনগরবাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের একটি হলে । ২৮ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত রাজনগর এলাকার আটজন গুণী ও প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত গুণীজনরা হলেন—বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, শেখ মোহাম্মদ ফরমুজ আলী, সুলেমান খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ আব্দুল মান্নান, সৈয়দা সুফিয়া খানম, মোহাম্মদ জালাল উদ্দীন এবং মোহাম্মদ আশরাফ উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফারুক-এর পরিচালনায়  শুরুতে  পবিত্র কোরআন তেলাওয়াত  করেন মাওলানা জামাল উদ্দীন।  স্বাগত বক্তব্য রাখেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে-এর সভাপতি ময়নুল ইসলাম। বক্তারা বলেন, “রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে দীর্ঘ ২৮ বছর ধরে প্রবাসে থেকেও নিজ এলাকার উন্নয়ন, শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এ গুণীজন সংবর্ধনা সেই অবদান ও ত্যাগের স্বীকৃতি।” বক্তারা প্রবীণ ও গুণীজনদের সম্মান জানানোর গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তারা বলেন, সমাজে যারা জীবনের দীর্ঘ সময় জ্ঞান, অভিজ্ঞতা ও মানবকল্যাণে ব্যয় করেছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব। এমন সংবর্ধনা অনুষ্ঠান শুধু প্রবীণদের অবদানের স্বীকৃতি নয়, নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। বক্তারা আরও বলেন, সমাজে প্রবীণদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এই ধারাবাহিকতায় প্রবাসে থেকেও প্রজন্মের বন্ধনকে শক্তিশালী করছে এবং সামাজিক ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি শাহগীর বক্ত ফারুক, কমিউনিটি নেতা কে এম. আবু তাহের চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ, বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ মাহিদুর রহমান, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম,লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের চিফ পেট্রন ও বিবিসিসিআই এর সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান কুটি, সাবেক সভাপতি আব্দুল হান্নান তরফদার, মাকিনুর রশিদ মাকিন, আব্দুস সালাম,সাংবাদিক জয়নাল ইসলাম,শাহ চেরাগ আলী, মারুফ হোসেন, দেলওয়ার হোসেন ,আক্তারুজ্জামান খান, খাইরুল ইসলাম, তারাউল ইসলাম, ওয়ারিছ আলী, সাইফুর রহমান বাসিক, নুরুল ইসলাম কিসলু, রাজু আহমেদ পারভেজ,জামিউর রহমান শাওন প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী রাজনগরবাসী উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা ও প্রবাসে রাজনগরবাসীর ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।