ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

দক্ষিণ ওয়েলসের রেস্তোরাঁয় ভুয়া হালাল মুরগির মাংস সরবরাহ: দুই বাংলাদেশি দণ্ডিত

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১১:৫০ পিএম

দক্ষিণ ওয়েলসের রেস্তোরাঁয় ভুয়া হালাল মুরগির মাংস সরবরাহ: দুই বাংলাদেশি দণ্ডিত
দক্ষিণ ওয়েলসের বিভিন্ন রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠানে ভুয়া হালাল মুরগির মাংস সরবরাহের দায়ে দুই ব্যক্তিকে আদালত দোষী সাব্যস্ত করেছে। কার্ডিফের কিলক্রেডাউন হাউজের বাসিন্দা হেলিম মিয়া (৪৬), যিনি ইউনিভার্সাল ফুড হোলসেল লিমিটেডের মালিক ছিলেন, তাকে প্রতারণামূলক ব্যবসা ও দেউলিয়া অবস্থায় ব্যবসা চালানোর অপরাধে চার বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই শহরের অপর বাসিন্দা নোয়াফ রহমান (৪৬) বিচার প্রক্রিয়া শুরুর আগেই নিজের দোষ স্বীকার করেন। তাকে দুই বছরের স্থগিত দণ্ড দেওয়া হয়েছে। ২০১৯ সালের জানুয়ারিতে কার্ডিফ ও দ্য ভেইল শেয়ার্ড রেগুলেটরি সার্ভিসেস কর্তৃক পরিচালিত তদন্তে এই জালিয়াতির বিষয়টি উন্মোচিত হয়। অভিযানে তাদের গুদাম থেকে ২,৮৪০ কেজি হিমায়িত মাংস জব্দ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যালেক্স গ্রিনউড মার্থার টিডভিল ক্রাউন কোর্টে বলেন, “পাঁচ বছরের বেশি সময় ধরে রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়ে’র গ্রাহকরা ভুয়া হালাল মাংস খেয়েছেন, যা এই দুই আসামির অপরাধমূলক কার্যক্রমের ফল।” তদন্তে উঠে আসে, এই মাংসের উৎস নির্দিষ্ট করা যাচ্ছিল না, তারিখ জাল করা হতো, এবং অপরিচ্ছন্ন পরিবেশে অপর্যাপ্ত তাপমাত্রায় পরিবহন করা হতো দক্ষিণ ও পশ্চিম ওয়েলসজুড়ে। আদালতে জানানো হয়, ব্যবসায়ীরা বিশ্বাস করতেন তারা বৈধ হালাল সরবরাহকারীদের কাছ থেকে মাংস নিচ্ছেন। কিন্তু বাস্তবে অনেক মাংস হালাল না হয়েও এমনভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে যাতে তা হালাল রূপে বিক্রি করা যায়। এমনকি একই কাটার যন্ত্রে নন-হালাল মাংসও প্রস্তুত হতো। এছাড়া কিছু সময় গুদামে হালাল মাংস আসেইনি, তবুও তারা সরবরাহ অব্যাহত রেখেছিল, শুধুমাত্র ‘হালাল’ নামে প্রচার করে। রাষ্ট্রপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নাম “সংবেদনশীলতার” কারণে আদালতে প্রকাশ করা হয়নি। বিচারক ভ্যানেসা ফ্রান্সিস বলেন, “এই দুইজন আসামির বেপরোয়া আচরণ ছিল এবং তারা সমানভাবে দায়ী।” তিনি আরও বলেন, “এই অপরাধের কারণে সমাজে যে ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা কঠিন, এবং দীর্ঘ সময় ধরে নীতিমালার চরম লঙ্ঘন ঘটেছে।” তিনি আরও বলেন, “এটি ছিল একটি সম্ভাব্য বিপর্যয়, যা সৌভাগ্যক্রমে ঘটেনি। তবে আপনারা যে অস্বাস্থ্যকর মাংস বিতরণ করেছেন, তা থেকে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারত।” বিচারক আরও মন্তব্য করেন, অভিযুক্তরা একাধিক কোম্পানি খুলে ‘কনফিউশনের জাল’ তৈরি করেছিল, যেন সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানদের সহজেই বিভ্রান্ত করা যায়। এই রায়কে অনেকেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ভোক্তাদের জন্য এক চরম বিশ্বাসভঙ্গ এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির উদাহরণ হিসেবে দেখছেন। সূত্র: বিবিসি