ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

বো এলাকায় নির্মাণ হচ্ছে ৬২টি নতুন বাড়ি, কাজ শেষ ডিসেম্বরে

প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০১:৩৩ এএম

বো এলাকায় নির্মাণ হচ্ছে ৬২টি নতুন বাড়ি, কাজ শেষ ডিসেম্বরে
৪ হাজার বাড়ি নির্মাণের প্রতিশ্রুতিতে আরো এক ধাপ অগিয়ে গেল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বো এলাকার আর্নেল্ড রোডে নির্মাণ করা হচ্ছে ৬২টি নতুন বাড়ি। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শতভাগ অর্থায়নে নতুন বাড়িগুলো নির্মাণ করছে জ্যারান ফকস কনস্ট্রাকশন কোম্পানী। বো এলাকার উইলিয়াম ব্রিনসন সেন্টারটিতে শতভাগ সাশ্রয়ী মূল্যের বা এফোর্ডেবল এই গুলো বাড়ি নির্মাণ করা হচ্ছে। এখানে রয়েছে এক বেডরুমের ১৬টি, দুই বেডরুমের ১৪টি, তিন বেডরুমের ২০টি এবং চার বেডরুমের ১২টি ফ্ল্যাট। এর মধ্যে দুটি ব্লকে ৬টি হুইলচেয়ারের সুবিধাসসম্বলিত অর্থাৎ এক্সেসেবল ইউনিট রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে স্থানীয় ব্যবসায়ীদের জন্যে রয়েছে ৫টি বাণিজ্যিক ইউনিট। ২০২৫ সালের ডিসেম্বরে বসবাসের জন্যে নতুন বাড়িগুলোতে বাসিন্দারা স্থানান্তরিত হবেন বলে আশা করা হচ্ছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে হাউজিংয়ের জন্য অপেক্ষা করছেন অসংখ্য মানুষ । এরমধ্যে কেউ কেউ ওভারক্রাউডিং বা ঠাসাঠাসি করে অথবা তাদের জন্যে উপযুক্ত নয় এমন বাড়িতে বসবাস করছেন। নতুন ভবনের ছাদ ঢালায়ের কাজ শুরু করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় জ্যারাম ফকস কন্সট্রাকশনের ডিএমডি জনাথন জ্যারামসহ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী মেয়র বলেন, “আমাদের কমিউনিটির জন্যে সাশ্রয়ী মূল্যে বেশ উঁচুমানের বাড়ি নির্মাণ করে ডেলিভারি দেওয়ার মতো মাইলফলক তৈরি করতে পেরে আমরা গর্বিত। তিনি আরো বলেন, “এগুলো শতভাগ কাউন্সিলের অর্থায়নে নির্মিত হচ্ছে এবং এফোর্ডেবল হাউস। বো এলাকায় ৬২টি নতুন কাউন্সিল হাউস | ডিসেম্বর ২০২৫ এ হস্তান্তর | Mayor Lutfur Rahman's Housing Project https://youtu.be/U_MP97IwGAo