বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বুলবুল হাসানের বায়োফিকশন ‘অন্তহীন বিতর্কযাত্রা: একটি আত্মজীবনীর খসড়া’- বইয়ের প্রকাশনা উৎসব আজ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
লন্ডন প্রবাসী সম্প্রচার সাংবাদিক ও কথাসাহিত্যিক বুলবুল হাসান, যিনি বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি, তাঁর এই বইয়ে বিতর্কের দীর্ঘ অভিজ্ঞতাকে সাহিত্যে রূপদান করেছেন। তিনি মনে করেন, এই বায়োফিকশন আগামীর কিশোর বা তরুণদের বিতর্কের মৌলিক লক্ষ্য এবং দর্শনকে খুঁজে পেতে সাহায্য করবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘এই বই শুধু আত্মজীবনীমূলক নয়, এটি এক অর্থে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রার দলিল, যা নতুন প্রজন্মের বিতার্কিকদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’
অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান, যিনি ১৯৭০-এর দশকে টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন ছিলেন, বইটির ওপর তাঁর মূল্যায়ন দিতে গিয়ে বলেন, ‘বিতর্ক শুধুমাত্র যুক্তির লড়াই নয়, এটি মানুষের চিন্তার গভীরতা ও মানবিক বোধকে প্রসারিত করার মাধ্যম। এই বই সেই দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরেছে।’
-
লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন
-
লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা
-
অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড
-
শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল
-
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
আরও পড়ুন: