ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

হেল্পিং হ্যান্ডস ডট ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম

হেল্পিং হ্যান্ডস ডট ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হেল্পিং হ্যান্ডস ডট ইউকের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে সিলেট নগরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টার সময় নগরের ৪১নং ওয়ার্ডের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র চেয়ারম্যান ও নাজাতুল উম্মাহ একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ ফটিকের সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক খসরুজ্জমান খসরু এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা অ্যাড. রফিকুল হক, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও বাঙালি কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মুনিম জাহেদী ক্যারল, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, বৃটিশ বাংলাদেশ চেম্বারের ডাইরেক্টর ও কাউন্সিলর জাহাঙ্গীর হক, সিলেট সদর অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও মুরব্বি আব্দুল মান্নান, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মঈন উদ্দিন, লতিফা শফি মহিলা কলেজের অধ্যক্ষ আমীরুল আলম খান দুলাল, ইছরাব আলী হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন, স্কুল শাখার প্রধান শিক্ষক কয়েছ আহমদ, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ, বিশিষ্ট চিকিৎসক ডা. জুম্মান উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী আবুল খায়ের, রফিকুল ইসলাম রফু, ফ্রেন্ডস’৯০ এর চেয়ারম্যান আবুল হোসেন রুহেল, ফ্রেন্ডস’৯০ পরিচালক শামিম সিদ্দিকী, কুচাই জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মসরু, বিশিষ্ট সমাজসেবী সাইফুল ইসলাম রিপন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী মো. আব্দুল হাছিব প্রমুখ। সভায় বক্তারা হেল্পিং হ্যান্ডস ডট ইউকের কার্যক্রমের প্রশংসা করেন পাশাপাশি দেশ বিদেশের সবার সাহায্য সহযোগিতায় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিগত করোনা মহামারি থেকে শুরু করে সাবেক কুচাই ইউনিয়ন এলাকার মানুষের জন্য প্রবাসিরা কাজ করে যাচ্ছেন। বক্তারা হেল্পিং হ্যান্ডস ডট ইউকের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, হেল্পিং হ্যান্ডস ডট ইউকে দক্ষিণ সুরমা সাবেক কুচাই ইউনিয়ন বর্তমান ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ ওয়ার্ডে বিগত সময়ে অসহায়, মানবিক, স্বাস্থ্য, গৃহ নির্মাণ ও মসজিদ, মাদ্রাসার শিক্ষার উন্নয়নে প্রায় কোটি টাকার উপরে অনুদান প্রদান করেছে এবং তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। (বিজ্ঞপ্তি)