বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে দেখা গেছে ।
বিদায়ী বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে এই নৈশভোজের আয়োজন করে লেবার পার্টি। এই আয়োজনে যোগ দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আনোয়ারুজ্জামান চৌধুরী দেশ ছেড়ে লন্ডনে ফিরে আসতে সক্ষম হন। আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছেন। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস গত শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) প্রধানমন্ত্রীর স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার।
গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবার পার্টিকে আওয়ামীপন্থি এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন।
স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
-
প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের
-
যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে?
-
সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক
-
নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান
-
বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র
আরও পড়ুন: