ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

কাজের স্বীকৃতি পেল ৫০ কেয়ার ওয়ার্কার

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ এএম

কাজের স্বীকৃতি পেল ৫০ কেয়ার ওয়ার্কার
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেন প্ৰতিষ্ঠানটির ৪০ বছর পূর্তি উপলক্ষে পূর্ব লন্ডনের একটি হলে কেয়ার কনফারেন্স ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানের ক‍‍র্মক‍‍র্তা, কেয়ারার, ট্রাস্টিগণ ছাড়াও রেগুলেটরি অথরিটি, কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের প্রতিনিধিসহ কমিনিউনির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণিল রুপ নেয় এই অনুষ্ঠান। শুরুতেই সেতারের মোহনীয় সুর মুগ্ধতার আবেশ তৈরি করে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে। ব্রিটিশ সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর বিল্ডিং সেইফটি অ্যান্ড হোমলেসনেস বিষয়ক মন্ত্রী রুশনারা আলী এমপিসহ লন্ডনের বিভিন্ন বারার মেয়র, কাউন্সিলর, বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আপাসেনের বোর্ড অব ট্রাস্টির চেয়ার লোকমান হোসেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই, কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অনীল প্যাটেল ও ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গ্রেটার লন্ডনের ক্রয়ডন, ক্যামডেন, টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম, রেডব্রিজ, ব্রেন্ট এবং বার্কিং এন্ড ড্যাগেনহাম কাউন্সিলের মেয়র, স্পিকারসহ বর্তমান ও সাবেক কাউন্সিলররা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করেন ও তাদেরকে পুরষ্কার তুলে দেন। আউটস্ট্যান্ডিং কেয়ার অ্যাওয়ার্ড, স্টার কেয়ার অ্যাওয়ার্ড এবং ওয়ানস টু ওয়াচ কেয়ার অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আপাসেনের বিভিন্ন প্রজেক্টে কাজ করা ৫০জনকে তাদের অসামান্য পারফরমেন্সের জন্য পুরষ্কৃত করা হয়। ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলী চার দশক ধরে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আপাসেনের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, আপাসেনের চার দশকের পথচলায় কেয়ারারদের ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য। পাশাপশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে মাহমুদ হাসান এমবিই, মার্ক ফোল্ডস এবং অনীল প্যাটেল কেয়ারারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় মাহমুদ হাসান এমবিই জানান, এখন থেকে আপাসেন দুই বছর পর পর কেয়ার কনফারেন্স আয়োজন করবে। আপাসেনের চিফ অপারেটিং অফিসার মার্ক ফোল্ডস-এর সমাপনী বক্তব্যের ভেতর দিয়ে শেষ হয় কেয়ার কনফারেন্স ও ৪০ বছর পূর্তির বর্ণাঢ্য আয়োজন।