ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে নতুন প্রজন্মদের নিয়ে কাজ করবে

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১২:২৩ এএম

গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে নতুন প্রজন্মদের নিয়ে কাজ করবে
গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকের  নব-গঠিত কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিরের আয়োজন  করা হয়। ২৬ মার্চ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে  নবগঠিত কমিটির সভাপতি খলিলুর রহমানের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এর পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের  কোষাধ্যক্ষ  নুরুল ইসলাম দুদুর  কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। রমজানের তাযপর্য  নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন মৌলানা  খায়রুল ইসলাম। ইফতার পূর্ব  বক্তব্যে সভাপতি  খলিলুর রহমান সংগঠনের অতীতের ধারাবাহিকতাকে সামনে রেখে আরও উদ্যোমে বিশেষ করে বৃটেনে বেড়ে ওঠা প্রজন্মদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয়ের কথা জানান। তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে- প্রবীনদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে বৃটেনে বড়লেখার  আলোকিত ইতিহাস ,ঐতিহ্য ও সংস্কৃতিগুলো সকলের সামনে তুলে ধরা। যাতে নতুন প্রজন্ম দেশের প্রতি বেশী করে আকৃষ্ট হয়। সংগঠনের সাধারণ সম্পাদক  নাজমুল ইসলাম   বাংলাদেশে বড়লেখার বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের সার্বিক কল্যাণে আরও বেশী কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন- নবগঠিত কমিটির পক্ষ থেকে আমরা  নিজ অঞ্চলের মানুষের কল্যাণে সকলের সহযোগিতার  কামনা করেন। ইফতার পূর্ব আলোচনায় গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে - অতীতের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের আরও বেশী সম্পৃক্ত করে  বাস্তবধর্মী সামাজিক ও মানবিক কাজে সকলের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি  আহমদ জুবায়ের লিটন,  উপদেষ্টা আব্দুস শুক্কুর ও নজরুল ইসলাম, প্রবীন মুরব্বী আব্দুল আহাদ, সাবেক সভাপতি লিয়াকত খান, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুসা,মোস্তাক আহমদ ও হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ ,সাবেক কোষাধ্যক্ষ বদরুল ইসলাম। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাব্বির আহমদ,  সিরাজুল ইসলাম, হোসেন আহমদ,আব্দুল হক খান (পংকি) ,আলম হোসেন তুহীন, নুরুল ইসলাম, লতিবুর রহমান লতি, রুকন আহমদ, এনামউদ্দিন, কামাল হোসেন,শাহীন আহমদ,আবদুস সামাদ রাজু, আব্দুল হামিদ, ফরহাদ আহমদ, ওয়াহিদুর রহমান, ফখরুল ইসলাম, আবু রহমান, আব্দুল মানিক ও ফয়ছল। এছাড়াও ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন  রাজনীতিবিদ লুৎফর  রহমান ছায়াদ, তারেক আহমদ,  মানিক  ও সংগঠক । রমজানে এই আয়োজনটি সফল করায়  গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির  সভাপতি খলিলুর রহমান,সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও কোষাধ্যক্ষ  নুরুল ইসলাম দুদু।

গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে নতুন প্রজন্মদের নিয়ে কাজ করবে

https://www.youtube.com/watch?v=J4HkX11QVzs