ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

বৃটেনে ব্রিটিশ-বাংলাদেশিদের আর্থ-সামাজিক উন্নয়ন, অবদান, প্রভাব ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৪ এএম

বৃটেনে ব্রিটিশ-বাংলাদেশিদের আর্থ-সামাজিক উন্নয়ন, অবদান, প্রভাব ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
বৃটেনে বসবাসরত বৃটিশ-বাংলাদেশীদের জীবন মান, সমস্যা ও সম্ভাবনা, উন্নয়ন ও অবদান নিয়ে গবেষণারত থিংকট্যাংক সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশিজ (CfBB) এর উদ্যোগে বৃহস্পতিবার, ২৪ আগস্ট সন্ধ্যা সাতটায় পূর্ব লন্ডনের হ্যানবেরি স্ট্রিটস্থ কবি নজরুল সেন্টারে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ২০২১ সালের আদমশুমারির রিপোর্টের উপর ভিত্তি করে সেমিনারে ব্রিটিশ বাংলাদেশিদের নানামূখী আর্থ-সামাজিক উন্নয়ন, চ্যালেঞ্জ এর মোকাবেলা এবং এখানে বেড়ে উঠা তরুণদের অপরাধ প্রবণতা ইত্যাদি তথ্য উপাত্ত, কমিউনিটির মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মদক্ষতা, বাসস্থান এবং উচ্চপদে আমাদের অবস্থান, বৈষম্য সহ বিভিন্ন ক্ষেত্রে হোষ্ট কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির সাথে তুলনামূলক অগ্রগতি অবনতির উপর আলোকপাত করা হয়। সিএফবিবি চেয়ারম্যান ড. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও বিশ্লেষক ডঃ জামিল শরিফ, লন্ডনে ইয়ুথ ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের চেয়ার ব্যারিস্টার জায়েদ আহমেদ। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশ সমাজে ব্রিটিশ বাংলাদেশিদের সুগভীর প্রভাবের ওপর আলোকপাত করা। এটি বৃটেনের সাংস্কৃতিক অগ্রগতি, আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশী কমিউনিটির অবদান এবং বৃটিশ জীবনযাত্রার সাথে তাদের মিলেমিশে একীভূত হয়ে পথচলার বিস্তৃত প্রভাব নিয়ে আলোচনা করা। পাশাপাশি এদেশের আইনগত কাঠামোর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশী কমিউনিটির অংশগ্রহনসহ আরো বিভিন্ন সুবিধাদি নিয়েও আলোচনা করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীরা ব্রিটিশ সমাজে উজ্জ্বল অবদান রাখার সময় এই সম্প্রদায় কীভাবে নানামূকী চ্যালেঞ্জ এর সম্মুখীন হয় ও মোকাবেলা করে তারও অনুসন্ধান করে। সেমিনারে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাঙালি তরুণদের মাঝে অপরাধ প্রবণতা এবং কীভাবে এই সমস্যাগুলি সমাধান করা যায় এ নিয়ে সকল কমিউনিটি কিভাবে একসাথে কাজ করতে পারে তার উপর আলোকপাত করে। সিএফবিবি এই দুই প্রখ্যাত বক্তাকে এবং উপস্থিত কমিউনিটির নানাস্তরের নেতৃত্বদানকারী প্রফেশনালস, শিক্ষাবিদ, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দকে একসাথে পেয়ে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। উপস্থিত সকলেই তাদের নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী এবং তাদের ইতিবাচক অন্তর্দৃষ্টি ও অবদানে ব্রিটিশ সমাজ নানাভাবে উপকৃত হচ্ছে। বক্তাদের আলোচনায় ব্রিটিশ সমাজে ব্রিটিশ বাংলাদেশিদের বিকাশ, অবদান, চ্যালেঞ্জ এবং একীভূত হয়ে কাজ করা, বৈচিত্রতা এবং সমান সুযোগের উন্নয়নে চলমান প্রচেষ্টারও প্রতিফলন ঘটে। সেমিনারে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ‍শাহগীর বখত ফারুক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল বারী, বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, নজরুল ইসলাম বাসন, বিশিষ্ট সংগঠক দিলওয়ার হোসাইন খান ও মুসাদ্দিক আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী তাইছির মাহমুদ, কুইনমেরী ইউনিভার্সিটির শিক্ষক ড. শাহজালাল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বাবলুল হক বাবুল, কমিউনিটি একটিভিষ্ট শাহনূর খান, একাউন্টেন্ট আজিজুল হক কায়েস, হাসান আল বান্না, আকবর হোসেন সহ বিশিষ্টজন। এই প্রাণবন্ত সেমিনারে অংশগ্রহণকারী অতিথিদের বক্তাদের আকর্ষনীয় তত্ত্ব ও তথ্যবহুল উপস্থাপনা সবাইকে মুগ্ধ করে। প্রেজেনটেশনের আগে ও পরে সবাই উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তরপর্ব এবং নেটওয়ার্কিং করার সুযোগ পান। উল্লেখ্য, বৃটেনে বসবাসরত বৃটিশ-বাংলাদেশী প্রফেশনালসদের সমন্বয়ে গঠিত সেন্টার ফর বৃটিশ বাংলাদেশীজ (সিএফবিবি) একটি থিংকট্যাংক। সিএফবিবি বৃটিশ-বাংলাদেশী কমিউনিটির জীবনমানের উন্নয়ন, বর্ণবাদ, বৈসম্য, বঞ্চনা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা, সেমিনার ও সময়োপযোগী দিক নির্দেশনা, বৃর্টিশ সরকার ও এর বিভিন্ন সংস্থার সাথে লবি করা ও প্রেসার গ্রপ হিসেবে কাজ করবে।(প্রেসবিজ্ঞপ্তি )