ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

লন্ডন বাংলা স্কুল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিল গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩, ০৫:২৭ এএম

লন্ডন বাংলা স্কুল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিল গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে
গত ২৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় লন্ডন বাংলা প্রেসক্লাব অফিসে এক সংবাদ সম্মেলনে পূর্ব লন্ডনে একটি বাংলা স্কুল করার ঘোষণা দিয়েছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। যুক্তরাজ্য চ্যারিটি কমিশন রেজিস্ট্রার এই সংগঠনটি আগামী ১৬ সেপ্টেম্বর চিলড্রেন এডুকেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে লন্ডন বাংলা স্কুল। লন্ডন বাংলা স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানুর পরিচালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লন্ডন বাংলা স্কুলের প্রধান শিক্ষক তছউর আলী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উপদেষ্টা ড আব্দুল আজিজ তকি, ট্রেজারার সাইফুল ইসলাম এবং এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত। সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান তার লিখিত বক্তব্যে বলেন, প্রায় দেড় কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। এর মধ্যে যুক্তরাজ্যের লন্ডন অন্যতম, যেখানে কয়েক প্রজন্মের বাংলাদেশি রয়েছেন শতাব্দী কালব্যাপী। গতিময় প্রবাসজীবনে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হলেও আমাদের নতুন প্রজন্ম মাতৃভাষার চর্চা থেকে অনেকটাই বিচ্যুত। যেহেতু আমাদের নতুন প্রজন্ম একসময় প্রবাসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তাই বাংলাদেশি-অধ্যুষিত পূর্ব লন্ডনে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বিকাশে বাংলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। আনোয়ার শাহজাহান আরো বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি তথা বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে বহমান রাখতে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে গোলাপগঞ্জ উৎসব, পিঠামেলা, কেরাত প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, প্যারেন্টস কনফারেন্সসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনটি ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে যথেষ্ট আস্থা অর্জন করেছে। সংবাদ সম্মেলনে মালবেরি একাডেমি শোরডিচ এর ডেপুটি হেড এবং নব প্রতিষ্ঠিত লন্ডন বাংলা স্কুলের প্রধান শিক্ষক তছউর আলী বাংলা স্কুল পরিচালনা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উপদেষ্টা ড. আব্দুল আজিজ তকি বাংলা স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির উপর জোর দিয়ে অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান। ট্রেজারার সাইফুল ইসলাম বলেন, বাংলা স্কুলে ৬ থেকে ১৬ বছর বয়সের যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারবে। লন্ডনের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে বাংলা স্কুলে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেয়া হবে। স্কুল পরিচালনায় যাবতীয় খরচ বহন করবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত বলেন,প্রাথমিকভাবে প্রতি সপ্তাহের শনিবার স্কুলের কার্যক্রম চলবে পূর্ব লন্ডনের দ্য চিলড্রেন এডুকেশন সেন্টারে। প্রবাসে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের কাছে শুধু বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরাই নয়, একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা ভাষায় তাদের দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমরা মনে করি। সাধারণ সম্পাদক তারেক রহমান ছানু, সোশ্যাল ট্রাস্টের বোর্ড এবং ইসি কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে লন্ডন বাংলা স্কুল পরিচালনায় সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পাশাপাশি কমিউনিটি যে সকল বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সোশ্যাল ট্রাস্টের উপদেষ্টা নাজিম উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সহ-সভাপতি সালেহ আহমদ, সোশ্যাল ট্রাস্টের সাবেক বোর্ড মেম্বার সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, মেম্বারশীপ সেক্রেটারি ইকবাল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, বোর্ড মেম্বার মোহাম্মদ শামীম আহমদ, আমির হোসেন, বাংলা স্কুলের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম এবং নুসরাত আহমদ। লন্ডন বাংলা স্কুলে প্রাথমিক ভাবে যাঁরা শিক্ষকতা করবেন তারা হলেন, তছউর আলী (প্রধান শিক্ষক), প্রফেসর মিছবা কামাল, মোহাম্মদ সাইফুল আলম, আনোয়ার শাহজাহান এবং নুসরাত আহমদ। পরবর্তীতে আরো ৩ জন শিক্ষক নিয়োগ করা হবে