ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

প্রতিবন্ধীদের জন্য অর্থ সংগ্রহে নবাব উদ্দিনের স্টেপ চ্যালেন্জ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০৮:৫৯ এএম

প্রতিবন্ধীদের জন্য অর্থ সংগ্রহে নবাব উদ্দিনের স্টেপ চ্যালেন্জ
দৃষ্টি প্রতিবন্ধী, মূক ও বধির এমন প্রতিবন্ধী শিশুদের জন্য অর্থ সংগ্রহের জন্য আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইস্টহ্যান্ডস চ্যারিটি স্টেপ চ্যালেন্জ হা হাঁটার মাধ্যমে টাকা সংগ্রহ করছে। সংস্থার চেয়ারম্যান নবাব উদ্দিন দেড় মাস ধরে প্রতি সপ্তাহে ৬০ হাজারের বেশী স্টেপ হাঁটছেন এই অর্থ সংগ্রহের জন্য। ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, প্রতিবন্ধীদের জন্য ইস্টহ্যান্ডস শুরু থেকেই কাজ করছে। এবছর আমি নিজে প্রতি সপ্তাহে ৬০ হাজার স্টেপ হাঁটার মধ্য দিয়ে জাস্ট গিভিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করছি। নভেম্বরের ১ তারিখ থেকে এই হাটা কর্মসূচী শুরু করেছি, শেষ হবে ২০ ডিসেম্বর। নবাব উদ্দিন জানান, ৭ সপ্তাহে কমপক্ষে ৪ লাখ ২০ হাজার স্টেপ হাটবেন তিনি। এই সংগৃহীত অর্থ বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্থায়ী প্রজেক্ট করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। নবাব উদ্দিন আরো বলেন, আমরা সিজনাল কিছু প্রোগ্রামের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করছি। তবে ২০২৩ সালে আমরা স্থায়ী একটি প্রজেক্ট শুরু করতে চাই। যারা পাশে আছেন তাদের ধন্যবাদ। যারা পাশে দাঁড়াবেন তাদের জন্য বলতে চাই, আপনার সামান্য সহায়তা পারে একটি প্রতিবন্ধী শিশুর জীবনে কিছুটা হলেও স্বস্তি দিতে। যারা ডোনেশন করতে চান তাদের জন্য নিচে লিংক দেয়া হলোঃ https://www.justgiving.com/campaign/StepsCallenge4deaf-blind