বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয়ফুল কর্মসূচি পালন করা হয়েছে লুটনে। মাজু খানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ডক্টর নাজিয়া খানম ওবি ই ডি এল, বিশেষ ব্যক্তিত্ব ছিলেন মমিনুর মুরাদ, মোয়াজজেম হোসেন, শাফিনাজ পেইন, শওকতুর রহমান শাহিন, খান জয়নুল, নাসরিনা পারভীন নওরীন, ফারজানা ইভা, আনুস্মা আজাদ, শাহাজান নাসের, মারিয়া নাসির, সুলতানা ফেরদৌস, কিম্বেরলি খান সহ আরও ছোট মনিরা ।
ডিসেম্বর মাস জুড়ে লুটনে ছোট-বড় সবাইকে বিজয় ফুল পরিয়ে যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত থাকেন লাল-সবুজে । ডিসেম্বর ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত বিজয় ফুল দিবস পালন করা হয় ব্রিটেনে, এই পাঁচ পাপড়ির ফুলটি উপহার দিয়েছেন কবি শামীম আজাদ, তাঁকে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। এই দিনে বিজয়ের গল্প বলা হয়, বিশেষ করে ইয়াং জেনারেশনর বাচ্ছাগুলোকে । বিজয় ফুলের উদ্দেশ্যে লুটনে ছোট্ট করে হলে-ও বিজয়ের মাস ব্যাপি প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে । বিজয়ের ৫০ বছরে বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ বিজয় ফুলের মাধ্যমে আবারও শ্রদ্ধাঞ্জলি জানান সেসব বীর যোদ্ধাদের, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন।
-
মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি
-
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা
-
প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের
-
যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে?
-
সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক