ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

রানির সম্মাননা এমবিই পেলেন সৈয়দ আফসার উদ্দিন

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ০৮:৩৪ পিএম

রানির সম্মাননা এমবিই  পেলেন  সৈয়দ আফসার উদ্দিন
ব্রিটেনের বাংলা গণ্যমাধ্যমে অত্যন্ত পরিচিত ও প্রিয়মুখ বিশিষ্ট  গণমাধ্যম কর্মী, শিক্ষাবিদ,  শিক্ষানুরাগী এবং কমিউনিটি একটিভিস্ট সৈয়দ আফসার উদ্দিন ব্রিটেনের রানির মর্যাদাকর  সম্মাননা এমবিই  (Member of the Order of the British Empire) পেয়েছেন। সৈয়দ আফসার উদ্দিন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটসে শিক্ষা  ও কমিউনিটিতে বিভিন্ন সেবা ও অনুপ্রেরণামূলক  কাজের অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। ব্রিটেনের বাঙ্গালি কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় টিভি সংবাদ পাঠক হিসেবে তিনি অধিক পরিচিত। ১৯৯৯ সালে ব্রিটেনের প্রথম স্যাটেলাইট বাংলা চ্যানেল-  বাংলা টিভিতে  সংবাদ পাঠক হিসাবে  ব্রিটেনে বাংলা গণমাধ্যমে তিনি নিজেকে সংযুক্ত করেন। বাংলাদেশে থাকাকালীন সৈয়দ আফসার উদ্দিন  সংবাদ এবং সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন।  ইত্তেফাক গ্রুপের স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করেছেন। যুক্তরাজ্যে  বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও তে খেলাধুলা এবং ম্যাগাজিন প্রোগ্রামগুলিতে কাজ করেছেন  আট বছর।  এবং চার বছরের জন্য ভয়েস অফ আমেরিকা রেডিও লন্ডন’র সাংবাদিক হিসাবে কাজ করেছেন। শিক্ষকতায়  তার রয়েছে ২৫ বছরের অভিজ্ঞতা।  ১৯৯৫ সাল থেকে ওকল্যান্ড সেকেন্ডারী স্কুলে ফুলটাইম বাংলা শিক্ষক হিসেবে শিক্ষা দান করেন। পাশাপাশি তিনি বাংলা ভাষার পরীক্ষক হিসেবে প্রায় ১৯ বছর দায়িত্ব পালন করেন। সন্ধ্যাকালীন চাকুরী হিসেবে তিনি ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সৈয়দ আফসার উদ্দিন  ইসল লেকচারার হিসাবে টাওয়ার হ্যামলেটস কলেজের জন্য কাজ করেন। বর্তমানে  চ্যানেল এস এর সিনিয়র সংবাদ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন। তিনি ২০১৭ সালে সেরা পুরুষ সংবাদ উপস্থাপক বিভাগের অধীনে ইস্টউড পুরস্কার জিতেছেন।  ২০১৯ সালে ব্রিটেনের অনলাইন গণমাধ্যম ৫২বাংলা টিভি সৈয়দ আফসার কে  ব্রিটেনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘৫২বাংলাটিভি বিশেষ সম্মাননা এওয়ার্ড ২০১৯’  প্রদান করে। ২০০৫ সাল  থেকে তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের একজন সদস্য। নাট্যকর্মী, আবৃত্তিশিল্পী, ক্রীড়া লেখক ইত্যাদি কাজে যুক্তরাজ্যে তিনি সুপরিচিত। ২০১৯ এবং ২০১৭ সাল, জেসিকিউ (Joint Council for Qualifications) একজন  মেধাবী পরীক্ষক হিসাবে  টানা  দশ বছররেও অধিক  সময় ধরে তার কাজের স্বীকৃতি  হিসাবে  আফসার কে  এওয়াড  প্রদান করে। এছাড়াও ২০১৫ সালে শিক্ষাবিষয়ক অনুপ্রেরণামূলক কাজের জন্য  সৈয়দ আফসার  বাকিমহাম প্যালেস, টেন ডাউনস্টিট , লন্ডন মেয়র অফিস, সেক্রেটারী অফ স্টেইট ফর এডুকেশন, মিনিস্টার ফর স্কুল, স্কটিশ ফাস্ট মিনিস্টার অফিস থেকেও জাতীয় ও আন্তর্জাতিক  প্রচারের জন্য স্বীকৃতি পেয়েছেন। ২০১৫ সালে   টাওয়ার হ্যামলেটস এর বেথনালগ্রীনের  স্থানীয় পিতা-মাতা এবং কমিউনিটি  তাঁকে  LEO Parents Achievement Award  প্রদান করে। তাঁর  দেশের বাড়ি চট্রগ্রামের মিরশ্বরাই  উপজেলা।  জন্ম এবং বেড়ে ওঠা  ঢাকায়।  তার সহধর্মিণীর  বাড়ি  সিলেট জগন্নাথপুর সৈয়দপুর গ্রামে।পারিবারিক  জীবনে সৈয়দ  আফসার  উদ্দিন  স্ত্রী, দুই   ছেলে ও এক  মেয়ে নিয়ে লন্ডনে স্থায়ীভাবে  বসবাস করছেন।  তাঁর স্ত্রী লন্ডনের  টাওয়ার হ্যামলেটস  এর   একটি স্কুলে শিক্ষকতা করেন। সৈয়দ আফসার কে  ব্রিটেনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘৫২বাংলাটিভি বিশেষ সম্মাননা এওয়ার্ড ২০১৯’  প্রদান করে সৈয়দ আফসার উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ: সৈয়দ আফসার উদ্দিন ব্রিটেনের রানী কর্তৃক মর্যাদাকর  এমবিই লাভ করায় সৃষ্টিকর্তার  কাছে কৃতজ্ঞতার পাশাপাশি  তিনি ব্রিটেনের কমিউনিটি, সহকর্মী, স্বজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এই সম্মান বিশ্বের অন্যতম প্রধানভাষা বাংলার প্রতি ব্রিটেনের রানীর আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান। আমি রানীর র্দীঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছ। সে্ই  সাথে রানীকে ধন্যবাদ জানাচ্ছি। এই সম্মানের দাবিদার  সমগ্র ব্রিটেনের যারা স্কুল ও কলেজে  বাংলা ভাষা এযাবৎ পড়িয়েছেন এবং পড়াচ্ছনে তারা । গত ২৭ বছরে আমার শিক্ষকতা জীবনের প্রাক্তন ও বর্তমান প্রিয় ছাত্র  - ছাত্রীরা,  বেথনাল গ্রীনের  মা, বাবা, অভিবাবক ও স্থানীয় বাসিন্দারা। আমি ওকল্যান্ডস  স্কুলের হেড টিচার প্যাট্রসি ক্যানাভান ও অন্যান্য সহকর্মী এই সম্মান পাওয়ার  ব্যাপারে তাদের সহযোগিতাকে  শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই আনন্দময় মুর্হূতে আমি আমার গৰ্ভধারিণী মা, জন্মদাতা পিতা আমার বাবাকে  শ্রদ্ধার  সাথে স্মরণ করছি। সব সময় পাশে থাকার জন্য প্রিয়তমা স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা কে ধন্যবাদ জানাতে চাই। এছাড়া আমার ভাই - বোনদের ও শুভাকাঙ্খীদরে শুভ কামনা সবসময় আমার সাথইে  আছে। যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’