ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

স্পেনে এশিয়ান চলচ্চিত্র প্রদর্শনী উৎসবে ‘হাসিনা:এ ডটার্স টেল ‘ প্রদর্শিত

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০৬:১৫ পিএম

স্পেনে এশিয়ান চলচ্চিত্র প্রদর্শনী উৎসবে ‘হাসিনা:এ ডটার্স টেল ‘ প্রদর্শিত
[youtube]tTy7E9X8QgQ[/youtube] স্পেনে এশিয়ান ভিত্তিক সংগঠন ‘কাসা এশিয়া’ এর আয়োজনে ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’ এ ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্য চিত্রটি প্রদর্শিত হচ্ছে। ‘কাসা এশিয়া’ এর ৭ম ফিল্ম ফেস্টিভ্যাল হলেও এবারই প্রথম ৬টি দেশের তথ্য চিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে; যেখানে বাংলাদেশের ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত হচ্ছে। ১৪ অক্টেfবর সোমবার মাদ্রিদের ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে সন্ধ্যা ৭টায় ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত হয়। স্থানীয় দর্শকদের সুবিধায় তথ্যচিত্রের সংলাপে সাবটাইটেল হিসেবে ইংরেজি ও স্প্যানিশ ভাষা রাখা হয়। তথ্যচিত্রটি দেখতে হলরুমে উপস্থিত হোন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন শারমিন, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম। তথ্য চিত্রটি দেখার পর স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, পরিবার-পরিজন সব হারানোর পর শেখ হাসিনা যেভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করে ঘুরে দাঁড়িয়েছেন, তা এ ছবিতে সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, এ ছবি আমাদের আশান্বিত করার জন্য অনেক শক্তি যোগায়। ৭৫ মিনিট দৈর্ঘ্যরে ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে উল্লেখযোগ্য সংখ্যক স্প্যানিশ উপস্থিত ছিলেন। এভা ফ্রুতোস নামের একজন স্প্যানিশ মহিলা দর্শক বলেন, ছবিটি অনেক ভালো লেগেছে। বাংলাদেশের অনেক ইতিহাস জানা হলো এবং বড় কথা - একজন মহিলা হিসেবে এগিয়ে যেতে ছবিটি আমাকে অনুপ্রেরণা যোগাবে। মাদ্রিদের ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক এস আর আই এস রবিন, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মাস্টার, সদস্য সচিব রিজভী আলম, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ প্রমুখ। এছাড়াও বার্সেলোনায় বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঊপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম,খাদিজা আক্তার মনিকা,খালেদ রহমান সহ কাতালোনীয়া আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী,শফিকুর রহমান,কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু,সান্তা কলোমা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ মিজানুর রহমান,আওয়ামী লীগ নেতা খুরশেদ আলম বাদল,বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল,হানিফ শরিফ,স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লোকমান আহমদ,স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃছালাহ উদ্দিন সহ স্থানীয় কাতালোনীয়া আওয়ামী লীগ,যুবলীগ ও কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘হাসিনা: এ ডটার্স টেল’ এর দ্বিতীয় প্রদর্শনী আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় বার্সেলানার ‘বি দ্যা ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে অনুষ্ঠিত হবে। তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। তবে তৃতীয় প্রদর্শনীর স্থান ও সময় এখনো নির্ধারিত হয়নি বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, স্পেনে এশিয়া অঞ্চলের দেশগুলোকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কাসা এশিয়া’ এর এবারের ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার ২৫টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী মূল চলচ্চিত্র উৎসব এবং অফ ফেস্টিভ্যাল হিসেবে ৪ - ৩১ অক্টেবার পর্যন্ত বিভিন্ন দেশের ডকুমেন্টারি, ছবি প্রদর্শিত হবে। কণ্ঠ: সুমু মির্জা আরও পড়ুন: https://52banglatv.com/2019/10/14116/