ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাস বিজয় দিবস উদযাপন করেছে

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৬:২৪ পিএম

পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাস বিজয় দিবস উদযাপন করেছে
যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে বাংলাদেশ দূতাবাস লিসবনে। সকাল ১০.৩০ মিনিটে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লা আল রাজি ও দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ দের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উওোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সুচনা করেন। স্থানীয় সময় বিকেল ৪ টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকের সভাপতিত্বে দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লা আল রাজির সঞ্চালনায় শুরুতে জাতীয় সংগীত, পবিত্র কোরআন এবং এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে সভার সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রদূতের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এর পর শ্রদ্ধা জানান পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল ছাএলীগ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতে একে একে পড়ে শুনানো হয় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও প্রতিমন্ত্রীর বানী। এসময় বিজয় দিবস নিয়ে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, পর্তুগাল ছাএলীগের সাবেক সাধারন সম্পাদক আনসার আলী, ছাএলীগ নেতা শাহজালাল এবং জুয়েল রানা প্রধান সহ প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পর্তুগাল আওয়ামীলীগের সহ সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, শ্রম বিষয়ক সম্পাদক শফিউল আলম শফি, বাপ্পী তালুকদার, রিয়াদ, উজ্জ্বল, নুরু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজী রাখা সকল আহত ও নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ই আগষ্ট নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা সহ দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।