ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ভেতরে ঘাঁটি গেড়ে ইরানজুড়ে মোসাদের নিখুঁত হামলা, কীভাবে সম্ভব হলো?

প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১২:২৩ এএম

ভেতরে ঘাঁটি গেড়ে ইরানজুড়ে মোসাদের নিখুঁত হামলা, কীভাবে সম্ভব হলো?

গত শুক্রবার ভোররাতে, যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যস্ততায় রয়েছে, সেই সময় ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালায়।

‘অপারেশন রাইজিং লায়ন’ নামে পরিচালিত এ অভিযানে ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামিসহ একাধিক ঊর্ধ্বতন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ইরান জানিয়েছে, এদের সঙ্গে আরও ছয়জন পরমাণুবিজ্ঞানীও মারা গেছেন।

ঘণ্টাব্যাপী চলা এই হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্র-নির্মিত অস্ত্র ব্যবহার করেছে। ইরানের পক্ষ থেকে কোনো পাল্টা হামলা লক্ষ্য করা যায়নি। একাধিক নিখুঁত টার্গেটে আঘাত হানার কৃতিত্ব দেওয়া হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে।

ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা অভিযানের বিস্তারিত তথ্য দিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই অভিযানের পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। এর জন্য বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয় এবং ইরানের অভ্যন্তরে অত্যাধুনিক অস্ত্র গোপনে স্থাপন করা হয়। পুরো অভিযানের মূল নেতৃত্বে ছিল মোসাদ। তারাই ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের অবস্থান শনাক্ত করে।

এছাড়া, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে পরিচালিত হয় এক গোপন অভিযান।

ওই নিরাপত্তা কর্মকর্তার ভাষ্যমতে, অভিযানের প্রথম ধাপে মোসাদের কমান্ডো ইউনিট ইরানের সারফেস-টু-এয়ার মিসাইল ব্যাটারিগুলোর কাছে খোলা জায়গায় উচ্চক্ষমতাসম্পন্ন গাইডেড অস্ত্র আগে থেকেই স্থাপন করে রাখে। বিমান হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দূর নিয়ন্ত্রণে সেগুলো সক্রিয় করা হয় এবং নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানে।

দ্বিতীয় ধাপে, গোপনে ইরানের ভেতরে পাঠানো যানবাহনের মাধ্যমে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়। ফলে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বাধাহীনভাবে ইরানের আকাশসীমায় প্রবেশ করে হামলা চালাতে সক্ষম হয়।

তৃতীয় ধাপে, হামলার পূর্বে মোসাদের এজেন্টরা তেহরানের কাছে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করে। সেখান থেকে বিস্ফোরকবাহী ড্রোন উড়িয়ে আসফাজাবাদ ঘাঁটিতে মোতায়েন থাকা ইসরায়েল লক্ষ্যবস্তুতে তাক করা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হয়।