ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য নতুন আরও দুইটি সেবা কেন্দ্র চালু

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ০৯:৩০ পিএম

কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য নতুন আরও দুইটি সেবা কেন্দ্র চালু

কুয়েতের অবৈধ অভিবাসীদের নিজ দেশে যাওয়ার সুবিধার্থে দেশটির জেলিব আল শুয়েখ নতুন আরও দুইটি অফিস চালু করা হয়েছে । মন্ত্রী পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী রবিবার ৫ এপ্রিল থেকে কার্যক্রম চলবে জানায় দেশটির জাতীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস। মহিলাদের জন্য রুফাইদা আল আসলামিয়া মহিলা প্রাথমিক বিদ্যালয়,ব্লক-৪, রোড নং-২০০, এবং পুরুষদের জন্য নাইম বিন মাসউদ প্রাথমিক বিদ্যালয় ব্লক- নং ৪, রোড নং -২৫০।

এছাড়াও ফরওয়ানিয়া একালার দুইটি স্কুলে এই কার্যক্রম ও সেবা প্রদান করা হচ্ছে।পুরুষদের জন্য আল মুথানা প্রাথমিক বিদ্যালয় (বালক) ব্লক-১ রোড নাম্বার-১২২। মহিলাদের জন্য ফরওয়ানিয়া প্রাথমিক বিদ্যালয় (মেয়ে) ব্লক -১, রোড নাম্বার- ৭৬।প্রতিদিন সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত সপ্তাহে ৭ দিন খোলা থাকবে।যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে মূল পাসপোর্ট যদি থাকে অথবা পাসপোর্ট ফটোকপি,৩ কপি পাসপোর্ট সাইজ ছবি বেকগ্রাউন্ড নীল অথবা কুয়েতের সিভিল আইডি বা সিভিল আইডির ফটোকপি অথবা বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র বা ফটোকপি । সরাসরি নিদিষ্ট সময়ে নিদিষ্ট স্থানে যোগাযোগ করতে হবে।

অবৈধ অভিবাসীদের কে বিমান টিকেট তথা যাবতীয় খরচ কুয়েত সরকার বহন করবে।দেশে যাওয়া পর্যন্ত যে কয়দিন সময় লাগে সেকয়দিন তাদের নির্ধারিত স্থানে থাকতে হবে সে ক্ষেত্রে থাকা ও খাওয়া কুয়েত সরকার বহন করবে।তাই যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও প্রয়োজনীয় মালামাল কাপড় চোপড় ব্যাগ সঙ্গে করে নিয়ে যেতে হবে।

১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে দেশটিতে অবৈধ অভিবাসীরা কোন প্রকার জেল অথবা জরিমানা প্রদান করা ছাড়া দেশে যেতে পারবে।।বাংলাদেশি অবৈধ অভিবাসীদের জন্য আগামী ১৬ এপ্রিল হতে ২০ এপ্রিল এর মধ্যে নিদিষ্টি সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

যে সকল অবৈধ অভিবাসীরা সাধারণ ক্ষমার সময়ে কুয়েত ত্যাগ করবেন তারা নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে । এর মধ্যে কারো নামে যদি কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞা থাকে অথবা ফৌজদারি মামলা থাকে তারা এই সুবিধা গ্রহন করতে পারবে না বা সাধারণ ক্ষমার আওয়তায় আসবে না।