ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

দশ বছর পর রোমে ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

দশ বছর পর রোমে ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালী আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন রোববার রোমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। ইতালীর ২৫টিরও বেশি শহর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করে। এছাড়াও ইউরোপের ১৫টি দেশের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতালীর এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শনিবার থেকেই বিভিন্ন শহরের নেতাকর্মীরা সম্মেলন উপলক্ষে রোমে আসা শুরু করে। গতকাল রোববার দিনভর নেতাকর্মীদের পদচারনায় পুরো রোম শহর ছিল মুখরিত। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দুপুরের পরপরই রোমের পিয়াচ্ছা মিরতির একটি সিনেমা হল অডিটোরিয়ামে সম্মেলন শুরু হয়। এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে হল অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। অনেক নেতাকর্মী আসন পায়নি বলেও অভিযোগ জানিয়েছে রোমের বাইরে থেকে আসা কয়েকজন। প্রধান অতিথির বক্তব্যে এম নজরুল ইসলাম বলেন, এ সম্মেলনের মাধ্যমে ইতালি আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। ডেলিগেটদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন যাতে আগামী জাতীয় নির্বাচনে ইতালী আওয়ামী লীগ শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী ইদ্রিস ফরাজি। সভাপতির বক্তব্যে ইদ্রিস ফরাজি আবেগঘন কন্ঠে দীর্ঘ নয় বছর সংগঠনের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের পরপরই তিনি ইতালী আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাদিউল ইসলাম সম্মেলনে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে বিনয়ের সাথে অনুষ্ঠান আয়োজনে যেকোনও ভুল হয়ে থাকলে তাঁর জন্য দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান নির্বাচন কমিশনার হাবিব চৌধুরী ডেলিগেটদের মতামতের ভিত্তিতে ইতালী আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। এসময় তিনি জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন মাত্র দু'জন। সেহিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও পরবর্তী ৩ বছরের জন্য ইতালি আওয়ামী লীগের সভাপতি হিসেবে হাজী ইদ্রিস ফরাজি এবং সাধারণ সম্পাদক হিসেবে হাসান ইকবাল পুনঃবির্বাচিত হয়েছেন। পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সকল ফলাফল সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এর কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং জোর করতালির মাধ্যমে নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। একই সময় সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। পরবর্তীতে একে একে ইতালী যুবলীগ, মহিলা লীগ, মিলান আওয়ামী লীগ, ভেনিস আওয়ামী লীগ, আনকোনা আওয়ামী লীগ, নাপোলী আওয়ামী লীগ, বরিশাল বাসীসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।