ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইতালীতে বর্ণাঢ্য আয়োজনে কসবা মানব কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ০৮:৩১ পিএম

ইতালীতে বর্ণাঢ্য আয়োজনে কসবা মানব কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত
ইতালী রাজধানী রোমে মন্তেভেরদে সোমবার দুপুর ১২ ঘটিকা স্বপরিবারে সমবেত হয়েছিলেন বিপুলসংখ্যক প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী। তাঁদের পদচারণায় মুখরিত ছিল মন্তেভেরদে এশিয়ান রেস্টুরেন্ট হলরুম। বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সেদিন অনুষ্ঠিত হয় ইতালীর অন্যতম আঞ্চলিক সংগঠন কসবা মানব কল্যাণ সমিতি ইতালীর নতুন কমিটির কর্মকর্তাদের অভিষেক। সংগঠনের সাবেক মূখপাত্র সমন্বয়কারী সদস্য মনির ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধায়নে ও সাবেক সমন্বয়কারী সদস্য বশির আহমদের পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি সাবেক সভাপতি ছবির আহমেদ হুমায়ূন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা শাহ্ মোঃ তাইফুর রহমান ছোটন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা শহিদুল্লাহ আক্তার, শাফিজুল হক শাফিজ, এছাড়াও অসংখ্য সামাজিক সংগঠন সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসীরা। বায়তুর নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহিন ছাদিক, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে নতুন কমিটির কর্মকর্তাদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে শপথ পাঠ করান প্রধান অতিথি শাহ্ মোঃ তাইফুর রহমান ছোটন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জীবন মোহাম্মদ, সাবেক মূখপাত্র সম্মনয়কারী সদস্য মনির ভূঁইয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন নব গঠিত কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা সমিতি, নবীনগর সমাজ কল্যাণ সমিতি, আশুগঞ্জ উপজেলা সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা সমিতি, ব্রাহ্মণবাড়িয়া সদর সমিতি, মন্তেভেরদে ঐক্য পরিষদ, দোহার ঐক্য পরিষদ, বায়তুর নূর জামে মসজিদ কমিটি, মন্তেভেরদে গ্রেটার সিলেট এসোসিয়েশন, রোমা ওয়েস্ট মন্তেভেরদে নারী কল্যাণ সমিতি, বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যাবসায়ী সমিতি, রায়পুর থানা সমিতি নরসিংদী নেতৃবৃন্দরা। তারা বলেন, প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থেকে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। তারা আরও বলেন, প্রত্যেক সমস্যারই বিকল্প সমাধান আছে। নতুন কমিটি কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করবেন এই প্রত্যাশা রাখছি। সংগঠনকে গতিশীল করতেও তারা ভূমিকা রাখবেন। নতুন কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ , সাধারণ সম্পাদক কাওসার চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সংগঠন পরিচালনায় সবার সহযোগিতা কামনা করে বলেন, কারও একার পক্ষে সংগঠন এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।