ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

ইতালীতে আইনি সহায়তা ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান শাখার শুভ উদ্বোধন

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৩ পিএম

ইতালীতে আইনি সহায়তা ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান শাখার শুভ উদ্বোধন
প্রবাসীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য মানবাধিকারের সঠিক বাস্তবায়নে সহায়তা করার লক্ষ্যে Legal Aid & Human Development Foundation এর প্রধান শাখা রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৮ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি এম কামাল হোসাইনের সার্বিক তত্বাবধানে ও সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় উপস্থিত আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে ও দোয়া মোনাজাত ও কেক কর্তনের মাধ্যমে অফিসের যাত্রা শুরু হয়। এ সময় সভাপতি এম কামাল হোসাইন জানান ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের প্রধান শাখা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলাম। এ ছাড়াও ইতালীর বিভিন্ন শহরে আমাদের লিগ্যাল এইড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আরো ছয়টি শাখা রয়েছে।'' তিনি এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এতে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বলেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন সেবার মাধ্যমে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে লিগ্যাল এইড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেনঃ আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সার্ভিস-কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষদের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়ার মতো উল্লেখযোগ্য ফোরাম লিগ্যাল এইড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তিনি আরো বলেন অনেক প্রবাসীদের মাঝে আইনগত কোনো ধারণাও নেই। পাশাপাশি ইতালীয়ান ভাষা নিয়েও সমস্যায় পড়তে হয়। ফলে প্রবাস জীবনে তারা নানা শোষণ ও বঞ্চনার শিকার হন। আর এ সমস্যার দূর করতে এই সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসীদের যে কোনো ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন। উক্ত অনুষ্ঠানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।