ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টাদের সাথে ''কসবা মানব কল্যাণ সমিতির'' নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ০৭:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টাদের সাথে ''কসবা মানব কল্যাণ সমিতির'' নেতৃবৃন্দের মতবিনিময়
ইতালি প্রবাসী বাংলাদেশিদের নবগঠিত “কসবা মানব কল্যাণ সমিতির”নেতৃবৃন্দের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মানীত উপদেষ্টা মন্ডলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ শে আগস্ট শনিবার স্থানীয় সময় রাত ১০ ঘটিকায় মন্তেভেরদে টেক্সি বারের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় ”কসবা মানব কল্যাণ সমিতির” সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলামের পরিচালনায় সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন “কববা মানব কল্যান সমিতির” ধর্ম বিষয়ক সম্পাদক মাও:আবদুল্লাহ এসলাহী। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে উপদেষ্টামণ্ডলীরা নবগঠিত “কসবা মানব কল্যাণ সমিতিকে ”ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ।এবং “কসবা মানব কল্যাণ সমিতির” পক্ষ থেকেও নেতৃবৃন্দরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মানিত উপদেষ্টাগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সম্মানিত উপদেষ্টাগণের মধ্যে উপস্থিত ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টার শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, উপদেষ্টা শহীদুল্লাহ আক্তার, সগির আহমেদ হুমায়ুন, নজরুল ইসলাম বাবু, শাফিজুল হক শাফিজ। সভায় শাহ মোঃ তাইফুর রহমান ছোটন নবগঠিত “কসবা মানব কল্যান সমিতির” কার্যকরি কমিটিকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে গতিশীল সংগঠনে পরিণত করার আহ্বান জানান। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে আমরা একটি সুন্দর কমিউনিটি গড়তে পারব। চলমান সমাজে বিরোধ বা দ্বন্দ্ব থাকবে। এর সমাধান করা সঠিক নেতৃত্বের কাজ। তিনি আরও বলেন, সংগঠনের সঠিক নেতৃত্বের মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য-সম্প্রীতি বাড়বে বলে আমি বিশ্বাস করি। তিনি ব্রাহ্মণবাড়িয়া বাসীর সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন ইতালিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর এর মধ্যে থানা উপজেলা ভিত্তিক বিভিন্ন সংগঠন যেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাবেক সকল সভাপতি দের কে নিয়ে এরকম মতবিনিময় সভা করে থাকেন তাহলে সু পরামর্শের মাধ্যমে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে তারা আরো এগিয়ে যাবে। এসময় অন্যান্য উপদেষ্টাগণ তাদের বক্তব্যের মাধ্যমে বলেন: আঞ্চলিক সংগঠনের মূল্য আছে। আঞ্চলিক সংগঠনের মাধ্যমে নিজ নিজ এলাকায় উন্নয়নকাজ করতে পারেন সংগঠনের কর্মকর্তারা। তারা বলেন, প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রত্যেক সমস্যারই বিকল্প সমাধান আছে। নতুন কমিটি কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করবেন এই প্রত্যাশা রাখছি। সংগঠনকে গতিশীল করতেও তারা ভূমিকা রাখবেন। তারা কসবা মানব কল্যাণ সমিতির সাথে আছে থাকবে এবং যে কোন সহযোগিতায় পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। এ সময় “কসবা মানব কল্যাণ সমিতির”নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জীবন মোহাম্মদ, জলিল ভূঁইয়া, গিয়াস উদ্দিন আহমেদ টিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক রবিউল খান , ক্রীড়া সম্পাদক কবির হোসেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া কসবাবাসীর মধ্যে আরো উপস্থিত ছিলেন,সুলতান ভূঁইয়া, উজ্জল আহমেদ, বশির আহমেদ, জালাল উদ্দিন, মনির ভূইয়া, আবু বাক্কার রাজু, আমান উল্লাহ আমান সহআরো অনেকেই। এতে “কসবা মানব কল্যাণ সমিতির”নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে বলেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর যে কোনো সময় যে কোনো সহযোগিতায় দেশে এবং প্রবাসে আমরা এগিয়ে যাব আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।