ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

রোমে ইতালী আওয়ামী লীগের সিনিয়র নেতাদের ইফতার মাহফিল

প্রকাশিত: ২৩ মে ২০২০, ০৬:৪১ পিএম

রোমে ইতালী আওয়ামী লীগের সিনিয়র নেতাদের ইফতার মাহফিল
করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের শিথিলতার সুযোগ নিয়ে রাজধানী রোমে ইতালী আওয়ামী লীগের সিনিয়র নেতারা এক ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে করোনা ভাইরাসের মহামারী থেকে মুক্তি এবং আলমগীর হোসেন পিতার মৃত্যুতে বিশেষ মোনাজাত করা হয়। গত ৭ এপ্রিল আলমগীর হোসেনের পিতা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের আহবানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রোমে প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র তরপিনাত্তারায় রসুই রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি একেএম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, শাহ আলম,লিটন হাজারী, যুগ্ম সম্পাদক হাদিউল ইসলাম হাদী, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী, সোয়েব দেওয়ান, দীন মোহাম্মদ, মাহবুব আলম প্রধান, মতিউর রহমান বুলু, গনি মাতব্বর, মোঃ জালাল উদ্দিন, মুজিবুর রহমান সিকদার, ইউসুফ ভুইয়া, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, উপদেষ্টা আব্দুর রশিদ ও মোঃ জসীমউদ্দীনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও আলমগীর হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান এবং ঈদ জামাতে সরকারি নির্দেশনা মেনে অংশগ্রহনের অনুরোধ জানান। বলেন, আমরা আগামী ঈদুল আযহা যেন করোনা মুক্ত পরিবেশে উদযাপন করতে পারি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা মন্তব্য করেন।