ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুবলীগ ইতালী শাখা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ০৭:৩৯ পিএম

যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুবলীগ ইতালী শাখা
'রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন বিস্ময় বিশ্বায়ন'এই শ্লোগানকে সামনে রেখে জনগণের ক্ষমতায়নকে সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে জাঁকজমক পূর্ণভাবে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখা। গত ১১ই নভেম্বর সোমবার সন্ধ্যায় ইতালী রাজধানী রোমে ফ্লেভার্স আব ইন্ডিয়া রেস্টুরেন্ট সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় যুবলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের যুদ্ধ বিধ্বস্ত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় যুবলীগের ভূমিকার কথা উল্লেখ করে সভায় উপস্থিত আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দরা পক্ষে বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘ ৪৭বছরের পথ পরিক্রমায় বাংলাদেশ যুবলীগ পাড়ি দিয়েছে অনেক ঘাত প্রতিঘাত। অর্জন করেছে মানুষের ভালবাসা ও বিশ্বাস। এই ধারা অব্যাহত রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আরো এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক হাবীব মকদম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্দে, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি,সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি ,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ সহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ ইতালী শাখার দপ্তর সম্পাদক সোহেল বকসি, সমাজ কল্যান সম্পাদক মহিউদ্দিন মহি, সম্মানীত সদস্য আলাউদ্দিন শিমুল, আমিন বেপারী, নূরুল ইসলাম, রফিক বেপারী, নাজমুল গোলাপী, গিয়াস উদ্দিন হাসান, সৈয়দ সুমন, শাহবুদ্দিন, সোহাগ, যুবলীগের নজরুল আসলাম, শামীম মুন্সি, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর বেপারী, আসলাম প্রমুখ। এছাড়াও আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ইতালী যুবলীগ সহ ইতালী আওয়ামী লীগ, ইতালী মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা সহ স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুজিব আর্দশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সংগঠনের নেতৃবৃন্দ একে অন্যকে মিষ্টিমুখ করান।