ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

কানাডায় সিলেটি কমিউনিটিকে নিয়ে আত্মপ্রকাশ করল শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৩:০০ এএম

কানাডায় সিলেটি কমিউনিটিকে নিয়ে আত্মপ্রকাশ করল শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো

ফুজেল আহমদ,কানাডা

আহবায়ক আশরাফ উদ্দিন রুবেল, সদস্য সচিব সাইদুর রহমান শামীম

কানাডার টরেন্টো শহরের সিলেটি কমিউনিটিকে নিয়ে "শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো" নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। সিলেট সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন রুবেলের উদ্যোগে মূলত এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর অসংখ্য সামাজিক সংগঠনে কাজ করে তিনি তার সাংগঠনিক অভিজ্ঞতা গড়ে তোলেন।

আনুষ্ঠানিক যাত্রার আগে শাহজালাল অ্যাসোসিয়েশনের ব্যানারে গতানুগতিক ধারার বাইরে গিয়ে বেশ কয়েকটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

করোনা-পরবর্তী সময়ে অন্যান্য অঞ্চলের মতো সিলেট থেকেও বিপুলসংখ্যক নবাগত কানাডায় আসেন। কর্মসংস্থান বাসস্থান খুঁজতে গিয়ে তাদের প্রায় সবাইকেই নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে এবং অনেকে বিভিন্ন প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগী হিসেবে এই অভিজ্ঞতা থেকেই আশরাফ উদ্দিন রুবেল সাইদুর রহমান শামীম তাদের সঙ্গীদের নিয়ে গড়ে তুলেছেন "শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো"

সংগঠনের আহ্বায়ক আশরাফ উদ্দিন রুবেল জানান, গতানুগতিক অন্যান্য সংগঠনের মতো নয়, বরং কানাডায় আগত নতুন-পুরোনো বা যেকোনো সমস্যায় পড়া যেকোনো মানুষকে বক্তব্য তত্ত্বের মাধ্যমে নয়, বাস্তবের আলোকে সহযোগিতা করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

সদস্যসচিব টরেন্টোর পরিচিত ব্যবসায়ী, আলমানি গ্রিল অ্যান্ড বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী সাইদুর রহমান শামীম বলেন, "আমরা পত্রপত্রিকায় অনেক বিবৃতি পড়ি, কিন্তু আমি একজন প্রত্যক্ষ সাক্ষীআমাদের নতুন ভাইয়েরা আসার পর যাদের কাছে সহযোগিতার জন্য গেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তারা বিড়ম্বনার শিকার হয়েছেন, কখনো পড়েছেন কমিশন-বাণিজ্যের ফাঁদে। আমরা সেই ধারা চক্র ভাঙতে চাই। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে চাইসেই লক্ষ্য থেকেই গড়ে তোলা হচ্ছে শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো। যেখানে সবার পরামর্শ এবং নবীনদের কর্মতৎপরতায় গড়ে উঠবে এমন একটি দল, যারা গতানুগতিক সাংগঠনিক কার্যক্রমের মতো সংবিধানের দোহাই দিয়ে হাত-পা বেঁধে বসে না থেকে একে অপরের পাশে দাঁড়াবে।"

সংগঠক সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, "আমি অনেক সংগঠনের সভায় উপস্থিত হয়েছিপ্রায় সবগুলোতেই আশার বাণী শোনানো হয়, কিন্তু পরিশেষে সে আশার গুড়ে বালি। আমরা প্রত্যাশা করি আশরাফ উদ্দিন রুবেলের সঙ্গে যে তারুণ্যের দল আছেন, তারা কাগজে নয়, বাস্তবে তাদের কার্যক্রম দেখাবেন এবং পারস্পরিক সহযোগিতায় এগিয়ে এসে কমিউনিটিকে শক্তিশালী করে তুলবেন।"

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন মো. ইকবাল, আফজাল হোসেন সায়েম, নাসির আহমদ, মোস্তাক আহমদ চৌধুরী, ময়নুল হক, মোবারক হোসেন তুহিন, সালাউদ্দিন আহমদ, রুহেল আহমদ, সুমন বকসি, সৈয়দা তাহমিদা, আদনান আহমেদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন রুবেলকে আহ্বায়ক এবং সাইদুর রহমান শামীমকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেনমো. ইকবাল হোসেন, সাইফুল আলম শিকদার, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, আফজাল হোসেন সায়েম, আবুল হোসেন, নাসির আহমদ, মোস্তাক আহমদ চৌধুরী, আবিদ হোসেন, ময়নুল হক, মোবারক হোসেন তুহিন, সালাউদ্দিন আহমদ, রুহেল আহমদ, কামরুল হোসেন, সৈয়দা তাহমিদা, আদনান আহমেদ, মো. আলী চৌধুরী তারিক, আহমেদ পাপন, বেলাল আহমদ, আব্দুল হামিদ চৌধুরী, আবু তাহের শিশু, মুশফিকুর রহমান, আবু রায়হান পাবেল, মোস্তাফিজুর রহমান শিপার, জাহিদ আহমদ, শফি আহমদ চৌধুরী, মাহবুবুল আলম সৌরভ, মো. শাহজাহান, শাকিল আহমেদ, ফরিদ আহমদ, গিয়াস মিয়া, রমজান আলী, খিজির হায়দার শিপলু, মোহাম্মদ আলী, আব্দুর রব পান্না, আলেক খান এবং শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে আহ্বায়ক আশরাফ উদ্দিন রুবেল সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেটি কমিউনিটির সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর জন্যই এই সংগঠন গঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আহ্বায়ক কমিটি একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অচিরেই সংগঠনটিকে আরও গতিশীল করতে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।