ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম

রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর

ইউরোপের দেশ Romania–এ অবস্থানরত অনিয়মিত বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে দেশটির সরকার। একটি জরুরি অধ্যাদেশের (নং–৩২, তারিখ: ২৩ এপ্রিল ২০২৬) মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অফিসিয়াল গেজেট নং–৩৩৫ (২৭ এপ্রিল ২০২৬)-এ প্রকাশিত হয়েছে।

এই অধ্যাদেশ অনুযায়ী, রাজক্ষমা (এমনেস্টি) কর্মসূচির আওতায় অনুচ্ছেদ–৫২–তে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা যেসব কর্মী বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা শর্তসাপেক্ষে নিজেদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।

বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস বুখারেস্ট। দূতাবাস জানায়, এই সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

দূতাবাস এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কারণ এর ফলে রোমানিয়ায় বসবাসরত অনেক বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।

বিশেষ করে যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেও পরে বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুযোগ নিতে পারবেন। যেমন—কোনো কর্মী ওয়ার্ক ভিসায় প্রবেশের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাকে নিয়োগ না দিলে এবং ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা না পেলে তিনি অবৈধ হয়ে পড়েন।

দূতাবাস আরও জানায়, অনেক ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে কর কেটে নিলেও তা সরকারকে জমা দেয় না বা সময়মতো টিআরসি আবেদন সম্পন্ন করে না। এসব কারণেও অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ অবস্থায় চলে যান।

নতুন নিয়ম অনুযায়ী, এসব কর্মীকে আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে একটি বৈধ নতুন নিয়োগকর্তা খুঁজে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।

দূতাবাস বলছে, যেহেতু এটি নতুন ব্যবস্থা, তাই শুরুতে কিছু জটিলতা দেখা দিতে পারে। প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ পেয়েছেন বা যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় আসবেন না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।