কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবার সম্পূর্ণভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি জানিয়েছে, আগে নিরাপদ নৌচলাচলের জন্য যে করিডর নির্ধারণ করা হয়েছিল, সেটিও এখন নিষিদ্ধ করা হয়েছে। ইরানের বন্দর ও জাহাজগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
এর আগে শুক্রবার ইরান জানিয়েছিল, তাদের সঙ্গে সমন্বয় করে এবং নির্ধারিত টোল পরিশোধের মাধ্যমে জাহাজ চলাচল করতে পারবে। তবে শনিবারের নতুন ঘোষণায় আইআরজিসি সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা অমান্যকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের এই অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
উল্লেখ্য, শনিবার সকালে হরমুজ প্রণালি ও ওমান উপকূলে দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে। এর মধ্যে অন্তত একটি জাহাজে ইরানের গানবোট থেকে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে ইরানের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করেছে।
-
ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই
-
ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ
-
নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ
-
রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব
-
ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক