ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকলে কৌশলগত হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফ বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে পরিস্থিতি বিবেচনায় প্রণালিটি খোলা রাখা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বল্প সময়ের মধ্যে একাধিক বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট করে কোন বক্তব্যগুলো মিথ্যা, তা উল্লেখ করেননি। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত সামাজিকমাধ্যমে নয়, বরং বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করবে। জাহাজ চলাচল হবে ইরানের নির্ধারিত রুট ও অনুমতির ভিত্তিতে।

শনিবার আবারও তিনি সতর্ক করে বলেন, ইরানের বন্দর ও জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। “অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না,”—এমন মন্তব্যও করেন তিনি।

এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, আঞ্চলিক উত্তেজনা ও সাময়িক বিঘ্ন কাটিয়ে প্রণালিটি পুনরায় উন্মুক্ত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ নৌপথ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, জাহাজগুলোকে ইরানের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত পথেই চলতে হবে—যা প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ বজায় রাখার ইঙ্গিত দেয়।

ইসরায়েল, ইরান এবং লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ১০ দিনের যুদ্ধবিরতির পর প্রণালিটি পুনরায় চালুর ঘোষণা আসে। যদিও সামুদ্রিক তথ্য বলছে, জাহাজ চলাচল এখনও ইরানের অনুমোদিত করিডোরের মধ্যেই সীমাবদ্ধ।

অন্যদিকে, ইরান প্রণালিটি খোলা রাখার ইঙ্গিত দিলেও ওয়াশিংটন তাদের অবস্থানে অনড়। ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে। এতে তেহরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার আভাস মিলেছে।

তেহরান ওয়াশিংটনের এই অবস্থানকে যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থী বলে উল্লেখ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষা না করলে ইরান “প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা” নিতে বাধ্য হবে। একইসঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আগের বক্তব্যের ব্যাখ্যাও তুলে ধরেন।

ইরানের অবস্থান হলো—হরমুজ প্রণালিতে চলাচল ইরানের নির্ধারিত পথ মেনে করতে হবে; বন্দর অবরোধ চললে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে; প্রণালির নিরাপত্তা রক্ষায় ইরান দায়িত্বশীল থাকবে, তবে প্রয়োজন হলে নমনীয়তাও দেখাবে।