ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

রোমে চালু হলো 'বন্ধু লাউঞ্জ', বাঙালি সাজসজ্জায় আগ্রহ বাড়ছে প্রবাসীদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

রোমে চালু হলো 'বন্ধু লাউঞ্জ', বাঙালি সাজসজ্জায় আগ্রহ বাড়ছে প্রবাসীদের

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি:

ইতালির রাজধানী রোমে বাঙালিয়ানা ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে যাত্রা শুরু করেছে নতুন আড্ডা ও খাবারের ঠিকানা 'বন্ধু লাউঞ্জ'। গতানুগতিক রেস্টুরেন্টের ধারণা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ বাংলা সংস্কৃতির নান্দনিক সাজসজ্জায় সজ্জিত এই লাউঞ্জটি উদ্বোধনের দিনেই সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

রোমের তুসকোলানা এলাকায় Via Ponzio Cominio 112 ঠিকানায় অবস্থিত বন্ধু লাউঞ্জে প্রবেশ করলেই মনে হবে এক টুকরো বাংলাদেশে এসেছেন। রেস্টুরেন্টটির প্রতিটি কোণায় ফুটিয়ে তোলা হয়েছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। দেয়ালের নান্দনিক কারুকাজ আর আভিজাত্যপূর্ণ আলোকসজ্জার সংমিশ্রণে তৈরি হয়েছে একটি আধুনিক অথচ চিরচেনা ঘরোয়া পরিবেশ। শতভাগ হালাল খাবারের প্রতিশ্রুতির পাশাপাশি এই শৈল্পিক আবহ অতিথিদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

পাঁচ তরুণ উদ্যোক্তা — সিজান হোসেন, নাইম হাওলাদার, হিমেল হোসেন, মৃদুল হোসেন এবং জাহিদ সরদার — জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি পরিচ্ছন্ন ও পারিবারিক পরিবেশ গড়ে তোলাই ছিল তাঁদের মূল লক্ষ্য। তাঁরা বলেন, 'আমরা চেয়েছি বন্ধু লাউঞ্জ শুধু একটি রেস্টুরেন্ট না হয়ে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক বিনিময়ের একটি কেন্দ্রে পরিণত হোক। ইতালির বহুজাতিক সমাজে আমাদের কৃষ্টি ও স্বাদকে আরও দৃঢ়ভাবে পরিচিত করাই আমাদের লক্ষ্য।'

উদ্বোধনী অনুষ্ঠানে রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আগত অতিথিরা রেস্টুরেন্টের অন্দরসজ্জা ও রুচিশীলতার প্রশংসা করে বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে এটি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সংযোগ বজায় রাখতে সাহায্য করবে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে এমন সৃজনশীল উদ্যোগ অত্যন্ত কার্যকর বলেও তাঁরা মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তাদের এই সাহসী ও রুচিশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, এমন নান্দনিক পরিবেশ বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।