সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক্সে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুটি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। এতে দূতাবাস ভবনে ‘সামান্য অগ্নিকাণ্ড ও সাধারণ ক্ষয়ক্ষতি’ হয়েছে।
হামলার পর সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থানরত কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ওই অঞ্চলের সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
ট্রাম্পের হুঁশিয়ারি
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশন-এর সাংবাদিক কেলি মেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই হামলার জবাবে ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে, তা ‘খুব দ্রুতই দেখতে পাবেন’।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দুটি ড্রোন দিয়ে হামলার ঘটনায় দূতাবাস ভবনে সামান্য আগুন ও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
-
স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল
-
'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায়
-
শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ
-
আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
-
খামেনির কফিনে লাল পতাকা: প্রতীকী বার্তা কী, শেষ বিদায়ে কেন থাকছেন না মোজতবা খামেনি