ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

অসাধারণ দেশ প্রেমিক ছিলেন বঙ্গবন্ধু : গ্রীসের রাষ্ট্রদূত

প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯, ০৮:৪৫ পিএম

অসাধারণ দেশ প্রেমিক ছিলেন বঙ্গবন্ধু : গ্রীসের রাষ্ট্রদূত
বাংলাদেশ দূতাবাস গ্রীস আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মো:জসীম উদ্দিন এনডিসি'র সভাপতির বক্তব্যে বলেন ''বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠচক্র অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে আমরা যেন বঙ্গবন্ধুকে আমাদের মধ্যে পেয়েছি। যারা বঙ্গবন্ধুকে সত্যিকারে ভালবাসেন তারা যেন তাঁর লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' পড়েন। তাহলে তাঁর জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব। এই মহান নেতার কাছে আমরা ঋণী, সোনার বাংলা বাস্তবায়ন করার মধ্য দিয়ে সে ঋণ পরিশোধ করতে হবে। পালিয়ে থাকা ঘাতকদের বিচার সম্পন্ন করতে হবে।'' বঙ্গবন্ধুর অর্জনের পাঁচটি দিক তুলে ধরে রাষ্ট্রদূত বলেন 'যুদ্ধ বিধ্বস্ত দেশকে পূনর্গঠন করেছেন। তার যোগ্য নেতৃত্বে স্বল্প সময়ে সারা পৃথিবীতে ১২৬ টি দেশের ও জাতিসংঘ, ওআইসি থেকে স্বাধীনতার স্বীকৃতি আদায় করেছিলেন। বাংলাদেশের সংবিধান তৈরী করেছিলেন।' রাষ্ট্রদূত বলেন তার জীবন থেকে আমি তিনটি শিক্ষা গ্রহণ করেছি, মানুষের প্রতি ভালোবাসা। সাংগঠনিক শিক্ষা ও দক্ষতা। সাহস অর্জন এর মাধ্যমে অসাধ্যকে সাধ্য করা। পারিবারিক মূল্যবোধ এবং অসাধারণ দেশ প্রেমিক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দূতাবাসের প্রথম সচিব লেখক সুজন দেবনাথ এর পরিচালনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন লেখক সুজন দেবনাথ, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর মোঃ খালেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আহসান উল্লাহ হাসান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতুব্বর, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বঙ্গবন্ধুর আত্মজীবনীর পাঠ চক্র ও আলোচনায় যথাক্রমে অংশগ্রহণ করেন বাচ্চু বেপারী, মিয়া মিজান, মোশাররফ হোসেন লিয়াকত,আতিকুর রহমান, আবিদ হানজালা, এম এ সামাদ, লোকমান উদ্দিন, মৌসুমী পারভীন, মোঃ আলমগীর হোসাইন, দাদন মৃধা, রানা মল্লিক, রাজু খান, এস এম রফিকুল ইসলাম নান্টু, মুখলেছুর রহিম, রফিক হাওলাদার, কামরুল হাসান, রাসেল মিয়া, মোঃ মুমিন খান, কাজী রেজওয়ানা বেগম হ্যাপি, সাকের আহমদ, হেলাল, আরিফ হোসাইন। মাওলানা আব্দুল লতিফ মিলাদ মাহফিল পরিচালনা শেষে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে, মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি, দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করেন। জাতীয় শোক দিবস অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস, গ্রীস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফাউন্ডেশন, শেখ রাসেল পরিষদ, ইউরো বাংলা প্রেস ক্লাব, দোয়েল একাডেমি,গ্রিক বাংলা শিক্ষা কেন্দ্র সহ বিভাগীয়, জেলা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।