ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে

স্পেনে অভিবাসীদের সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান

প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ০৭:১৮ পিএম

স্পেনে অভিবাসীদের সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান

স্পেনে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে ‘পরবাসে আনন্দের একদিন’ শীর্ষক সংস্কৃতি বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ জুন) বিকেলে দেশটির রাজধানী মাদ্রিদে রাণী সোফিয়া জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে দ্বিতীয়বারের মতো অংশ নেয় প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’। রাণী সোফিয়া জাদুঘর পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ ২৫টি দেশের অভিবাসীরা অংশগ্রহণ করেন।

এতে স্বাগত বক্তব্য দেন সোফিয়া জাদুঘরের পরিচালক মানুয়েল বোরখা, আঞ্চলিক প্রতিনিধি রাফায়েলা পিমিয়েন্তেল, রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস পেরেজ পেপা ও ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি।

সোফিয়া জাদুঘরের পরিচালক মানুয়েল বোরখা বলেন, স্পেনের অর্থনীতিতে অভিবাসীদের অবদান প্রশংসনীয়। অভিবাসীদের সবাই যাতে নিজস্ব সংস্কৃতি আদান প্রদানের সুযোগ পায়, সেজন্য নিয়মিত এ রকম উৎসবের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অভিবাসীরা নিজের দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসেন। খাবারের পাশাপাশি ছিল বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশি গান পরিবেশন করেন লোকমান হাকিম ও তার দল। উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশি সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’ এর সভাপতি ফজলে এলাহি বলেন, ভিনদেশিদের কাছে আমাদের বাঙালি সংস্কৃতি তুলে ধরা এবং বিভিন্ন দেশের অভিবাসীদের সঙ্গে একে অপরের পরিচয় ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির উপলক্ষ হিসেবে কাজ করবে জাদুঘরের এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।