ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম

সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩

সুইডেনের আপসালা শহরে অতর্কিত বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) শহরের কেন্দ্রের দিকে ভাকসালা স্কয়ারের নিকটবর্তী এক সেলুনে এই গোলাগুলি সংঘটিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একটি স্কুটার নিয়ে পালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই প্রতিবেদন যখন তৈরি করা হচ্ছে, তখন পর্যন্ত হামলাকারী পলাতক ছিল।

সুইডিশ সম্প্রচারমাধ্যম চ্যানেল টিভিফোরকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুরো ঘটনা অনেকটা চোখের পলকে ঘটে গেছে। আরেক ব্যক্তি জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাড়িতে রান্না করছিলেন। সে সময় রাস্তা থেকে বাজি ফাটানোর মতো জোরালো শব্দ শুনতে পান।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসভিটি জানিয়েছে, হামলার শিকার এক ব্যক্তির বিষয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। তার বিরুদ্ধে এক গ্যাং লিডারের আত্মীয়ের ওপর পরিকল্পিত হামলা চালানোর অভিযোগ ছিল।

স্থানীয় পুলিশের মুখপাত্র ম্যাগনাস জ্যানসন ক্ল্যারিন জানিয়েছেন, হামলাকারীকে ধরতে ব্যাপক পরিসরে অভিযান চলমান আছে।

সন্দেহভাজন ব্যক্তির পালিয়ে যাওয়া ঠেকাতে কিছুক্ষণের জন্য ওই শহরের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়। এছাড়া, সন্দেহভাজনকে খুঁজে বের করতে হেলিকপ্টার দিয়ে চক্কর কাটছে পুলিশ।

হামলাস্থলের পার্শ্ববর্তী ঘরবাড়িতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপসালা শহরের অন্যতম জনপ্রিয় বার্ষিক আয়োজন, ওয়ালপুরগিস বসন্ত উৎসবের প্রাক্কালে এই গোলাগুলির ঘটনা ঘটলো। এই উৎসবকে ঘিরে শহরের রাস্তায় মানুষের ঢল নামে। তবে, হামলার কারণে উৎসবের নিরাপত্তা নিয়ে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে।

অবশ্য, নগরবাসীকে আশ্বস্ত করে পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জনগণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেই মনে করছে তারা। কেননা, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই হামলাটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা এবং বৃহৎ পরিসরে নগরবাসীর কোনও ঝুঁকি নেই।

সাম্প্রতিক বছরগুলোতে সুইডেনে অতর্কিত গোলাগুলি এবং অপরাধ গ্যাংগুলোর মধ্যে মারামারির ঘটনার বৃদ্ধি পাচ্ছে। ফেব্রুয়ারিতে, অরেব্রো শহরে এক বয়স্ক শিক্ষা কেন্দ্রে এক অতর্কিত বন্দুক হামলায় ১০ জন নিহত হন।

বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে বিদ্যমান আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করার চিন্তা করছে সুইডিশ সরকার।