ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইতালিতে বাংলা প্রেস ক্লাব ভেনিস এর আত্মপ্রকাশ

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৭:৩৭ এএম

ইতালিতে বাংলা প্রেস ক্লাব ভেনিস এর আত্মপ্রকাশ
ভেনিসের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে আত্মপ্রকাশ করলো বাংলা প্রেস ক্লাব ভেনিস নর্দ ইতালি। ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে যাত্রা এই সংগঠনের। আগামীতে নর্দ ইতালিতে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট ও অনলাইন মিডিয়া কর্মীদের সংযোজন করা হবে এই ক্লাবে। ভেনিস স্থানীয় অভিজাত একটি রেস্টুরেন্টে কমিউনিটির সকল নেতৃবৃন্দদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এই সংগঠনের শুরু হয়। দীর্ঘদিন ইতালিতে সংবাদকর্মী হিসেবে কাজ করা কর্মীদের নিয়ে বাংলা প্রেস ক্লাব ভেনিস গঠিত করা হয়েছে। সময় টেলিভিশন ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানকে সভাপতি, এনটিভি ইউরোপের ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেন কে সাধারণ সম্পাদক, আইওন টিভির ভেনিস প্রতিনিধি সজীব আল হোসাইন কে সাংগঠনিক সম্পাদক,‌ কুমিল্লার কাগজ এর ইতালি প্রতিনিধি মোখলেস রহমান কে অর্থ সম্পাদক, মিলান বার্তার ভেনিস প্রতিনিধি জাকির হোসেন কে প্রচার সম্পাদক ও টিভি ওয়ান ইউকের ভেনিস প্রতিনিধি নাসরিন আক্তার কে মহিলা সম্পাদিকা করে আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং উপস্থিত সকলের সম্মুখে পরিচয় করিয়ে দেওয়া হয়। খুব শীঘ্রই  ইতালি নর্দের সকল শহরের সংবাদকর্মীদের নিয়ে একটি সুন্দর অভিষেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা প্রেসক্লাব ভেনিস নর্দ ইতালির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দরা। ইফতার ও মতবিনিময় সভায় ভেনিস বিএনপি, ভেনিস আওয়ামীলীগ, ভেনিস যুবলীগ, বৃহত্তর কুমিল্লা সমিতি,‌বৃহত্তর ঢাকা এসোসিয়েশন, ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি,‌ ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি, গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ এসোসিয়েশন অফ পাদোভা, মানবিক সংগঠন ভেনিস,‌নরসিংদী ফাউন্ডেশন, মাদারীপুর জেলা সমিতি, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিস, ভৈরব প্রবাসীর নেতৃবৃন্দরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।