ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

সৌদি প্রবাসী ফখরুল হত্যার বিচারের দাবিতে প্রবাসী ভাইয়ের আর্তনাদ

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ০৭:২১ পিএম

সৌদি প্রবাসী ফখরুল হত্যার বিচারের দাবিতে প্রবাসী ভাইয়ের আর্তনাদ
'আমার আদরের ছোট ভাইয়ের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়েও তাকে নৃশংস ভাবে খুন হতে হয়েছে'-----এরকম আর্তনাদ করেছেন নিহত সৌদি প্রবাসী ফকরুল উদ্দিন চৌধুরীর বড় ভাই নাজিম উদ্দীন চৌধুরী।গত ১৯ জানুয়ারী রাজধানী রোমের তরপিনাত্তার স্থানীয় একটা রেষ্টুরেন্টে আয়োজীত নিহতের স্মরণ সভায় তাঁর আর্তনাদ শোনে উপস্থিত সবাই শোকে কাতর হয়ে উঠেন। ফেনীর দাগনভূইয়ার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিহত ফকরুল উদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে নিহতের বড়ো ভাই নাজিম উদ্দিন চৌধুরী ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দিন গুলোর বর্ণনা দেন। রোসই রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই আলোচনা সভাটি পরিচালনা করেন বাংকার ব্যবসায়ী সমিতি ইটালীর সাধারণ সম্পাদক সাখোওয়াত হোসেন। আলোচনা সভার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইটালী যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আতিয়ার রাসুুল কিটন, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, বাংকার ব্যবসায়ী সমিতি রোমের প্রধান উপদেষ্টা এম ডি তারা। ঘটনার বর্ণনায় নাজিম উদ্দিন চৌধুরী জানান, ২০১৮ সালের ১৯ জানুয়ারী সৌদি প্রবাসী নিহত ফকরুল উদ্দিন চৌধুরীর ৯ বছর পর দেশে গেলে স্থানীয় আওয়ামী লীগ নামধারী চিহ্নিত সন্ত্রাসীদের বিভিন্ন অপকর্ম ও তাদের নিষিদ্ধ ব্যবসা ইয়াবা সংক্রান্ত গোপন তথ্য জেনে যায়। পরবর্তীতে তিনি তা প্রকাশ করলে (সাইফুল, হিরু, বাহাদুর, পারভেজ,দিদার) এই সন্ত্রাসীরা তাকে নির্মম ভাবে খুন করে বাড়ির পাশের রাস্তার উপর ফেলে রেখে যায়। নিহতের বড় ভাই উল্লেখ করেন 'ফেনীর এই দাগনভূইয়াতে তাদের পরিবার 'আওয়ামী লীগের পরিবার' হিসাবে সুপরিচিত। আওয়ামী লীগের জন্য তার দাদা ও বাবারা ছিলেন অন্তঃপ্রান। কিন্তু সেই আওয়ামী লীগের পরিবারের সন্তান হয়েও নামধারী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই নৃশস হত্যাকান্ডটি ঘঠায়। তিনি ক্ষোভ এবং দুঃখের সাথে বলেন 'এক বছর হয়ে গেল এখন পর্যন্ত সন্ত্রাসীরা দুর্দান্ত দাপটের সাথে এলকায় চলছে। বাংলাদেশের প্রতিটি গণ মাধ্যমে তা প্রকাশিত হলেও খুনীরা আজো ধরা ছোঁয়ার বাইরে থেকে আমাদের পরিবারকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে যাচ্ছে। এই পরিবারের একটিমাত্র চাওয়া তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী যেন সরকার নিশ্চিত করেন। এবং সেজন্য তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন'। ইটালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল নিহতের বড় ভাইয়ের কাছ থেকে এই নিশংস ও নির্মন ঘটনা শুনে বলেন” সন্ত্রাসীরা কখনো কোন দলের হতে পারেনা। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সন্ত্রাসীর হাত যতো বড়ো হোক না কেন? আইনের হাতের চেয়ে তা কখনোই বড়ো নয়। তিনি আশ্বস্ত করেন যে তার করণীয় যা কিছু আছে তা করবেন এবং আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও তিনি করেন।ইটালী যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আতিয়ার রাসুল এই নৃশংস হত্যাকান্ড যারা ঘটিয়েছে অতিদ্রুত সেই অপরাধীদের গ্রেফতারের দাবী জানান।