ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

নেদারল্যান্ডস বাংলাদেশী সমিতি' ইউকে'র যাত্রা শুরু

প্রকাশিত: ০১ জুলাই ২০২২, ০২:৪৭ পিএম

নেদারল্যান্ডস বাংলাদেশী সমিতি' ইউকে'র যাত্রা শুরু
মাল্টি কালচারাল বৃটেনে সম্মিলিত ভাবে কার্যকর একটি ডায়নামিক এথনিক গ্রুপ হিসেবে কাজ করার প্রত্যয় নিয়ে নেদারল্যান্ডস বাংলাদেশী সমিতি' ইউকে এর যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বিকেল চার ঘটিকায় নেদারল্যান্ডস থেকে আগত বৃটেনে বসবাসরত বাংলাদেশীদের এক সভা লন্ডনের মেনর পার্কের একটি রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত হয় । বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব বশির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক পরিচালনায় ছিলেন সামাজিক সংগঠক মনোয়ার মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক সময়ে নেদারল্যান্ডস এর অধিবাসী টাওয়ার হ্যমলেটের প্রাক্তন মেয়র জনাব আহবাব হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত এবং নেদারল্যান্ডস এ বসবাসরত মৃত্যু বরণকারী সকল বাংলাদেশীদের আত্মার শান্তি কামনা করে দোয়া পাঠ করে মোনাজাত পরিচালনা করেন জনাব শরীফ নূর রুনু। উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠক ব্যবসায়ী মতিউর রহমান মতিন। এছাড়া আরো বক্তব্য রাখেন জনাব পলটু আহমেদ, খন্দকার মাহবুব বাশার, জিয়ার আহমেদ, বাছিত চৌধুরী, দীপু মামুনুর রশিদ, রেজাউল হক চৌধুরী, এনায়েত চৌধুরী, আব্দুল হাকিম, তারেক চৌধুরী, গিয়াস উদ্দিন ও জালাল আহমেদ প্রমুখ। এর আগে সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। উদ্বোধনী সভার পর মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সবাই। উল্লেখ্য এ সভা উপলক্ষে বৃটেনের নিউক্যশেল, মানচেসটার, বার্মিংহাম, পোর্টসমাউথ, লুটন, সাউদাম্পটন, লন্ডন, ক্রয়ডন সহ আশেপাশের বিভিন্ন সিটি থেকে লোকজন উপস্থিত হয়েছিলেন। মুক্ত আলোচনার পর উপস্থিত সভার সম্মতিতে 'নেদারল্যান্ডস বাংলাদেশী সমিতি' ইউকে এবং কার্যক্রম পরিচালনার জন্য একটি উপদেষ্টা পরিষদ ও কমিটি গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয় ব্যবসায়ী নেতা জনাব বশির আহমেদ কে। অন্যান্য উপদেষ্টারা হলেন আহবাব হোসেন, আব্দুল হাফিজ, পলটু আহমেদ ও অধ্যাপক রাজীব চক্রবর্তী। কার্যকরী সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক মনোয়ার মোহাম্মদ অর্থ সম্পাদক জিয়ার আহমেদ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুব বাশার। প্রেস বিজ্ঞপ্তি